রণবীর-আলিয়ার রোমান্সের ভিডিও ভাইরাল, নেট দুনিয়ায় তোলপাড়

বিনোদন ডেস্ক : বলিউড সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় অভিনেতা ধর্মেন্দ্র ও শাবনা আজমির ঠোঁটে চুমু খাওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চর্চা হয়েছে। আলিয়া ভাটের সঙ্গে এমন ঘটনায় ধর্মেন্দ্রর নাতি রণবীর সিংও কিন্তু পিছিয়ে নেই।

সম্প্রতি সিনেমাটির মুছে ফেলা দৃশ্যে রোমান্সের ক্ষেত্রে অনেকের রসায়নকে ছাপিয়ে গেলেন রণবীর-আলিয়া। আর তাদের উদ্দাম সে রোমান্সের ভিডিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়া।

দি টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, আলিয়ার সঙ্গে রণবীরের রসায়ন আগেই মুগ্ধ করেছে দর্শককে। তবে এবার নেটিজেনরা যা দেখল তা দেখে বেসামাল ভক্তরা! সম্প্রতি সামনে এসেছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার একটি নতুন মিউজিক ভিডিও, সেখানে একগুচ্ছ পুরনো গানের মেলোডি মজুত রয়েছে। আর সেই গানেই লুকিয়ে রয়েছে রণবীর-আলিয়ার উদ্দাম রোমান্সের ঝলক, যা মূল ছবিতে ছিল না। এমন উত্তেজক দৃশ্য দেখে চোখ বড় হয়ে উঠল ভক্তদের।

বৃষ্টি ভেজা শরীর, আলিয়ার ঠোঁটে ঠোঁট রণবীরের! উদ্দাম রোমান্স দেখে ভক্তকুল বলছে- ‘এবার তো পরস্পরকে খেয়ে নেবে’। ঝড়ের গতিতে নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।

সারেগামাপা কারভা মেডলির আনকাট ভার্সনে মুগ্ধ দর্শক। সেখানে কোথাও বৃষ্টিতে উপুর হয়ে রণবীরকে জাপটে ধরে শুয়ে রয়েছেন আলিয়া! দুজনের কেমিস্ট্রি থেকে চোখ ফেরাতে পারছেন না কেউ।

ফ্যানেরা তো মন্ত্রমুগ্ধ এই ভিডিও দেখে। একজন লেখেন- ‘ব্রেকফাস্ট আর ডিনারে কিছু না খেয়ে পরস্পরকেই খেয়ে নেবে রণবীর-আলিয়া’। অপর একজন লেখেন, ‘২০২৩-এর সবচেয়ে হট কেমিস্ট্রি, এই দৃশ্যগুলো ছবি থেকে বাদ পড়া উচিত হয়নি।’ কেউ কেউ আবার মজা করে আলিয়ার স্বামী রণবীর কাপুর এবং রণবীরের স্ত্রী দীপিকা পাড়ুকোনের প্রসঙ্গ তুলেছেন।

২০০ মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে দুর্দান্ত ফিচার, ১০ হাজার টাকায় পাবেন এই স্মার্টফোন

রণবীর-আলিয়া, ধর্মেন্দ্র-শাবানা ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জয়া বচ্চন, টোটা রায় চৌধুরী এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়।

Related Posts
গণসংগীত শিল্পী কামরুদ্দীন আবসারকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন
Read More

গণসংগীত শিল্পী কামরুদ্দীন আবসারকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে বিশিষ্ট গণসংগীত শিল্পী কামরুদ্দীন আবসারকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত…
উপায় না থাকায় জ্বালানির দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার : জ্বালানি প্রতিমন্ত্রী
Read More

উপায় না থাকায় জ্বালানির দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার : জ্বালানি প্রতিমন্ত্রী

উপায় না থাকায় সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ…
আলোচনায় ‘ডোনাল্ড ট্রাম্প’কে নিয়ে আঁখির মন্তব্য
Read More

আলোচনায় ‘ডোনাল্ড ট্রাম্প’কে নিয়ে আঁখির মন্তব্য

অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে ঘিরে জনমনে কৌতূহলের শেষ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এবার প্রাণীটিকে ঢাকার…