রংপুর রাইডার্সের কোচের ভূমিকায় আশরাফুল

রংপুর রাইডার্সের কোচের ভূমিকায় আশরাফুল
রংপুর রাইডার্সের কোচের ভূমিকায় আশরাফুল

স্পোর্টস ডেস্ক : আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল। এই টুর্নামেন্টের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে রংপুর রাইডার্স। ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য গ্লোবাল সুপার লিগে অংশ নেবে বসুন্ধরা গ্রুপের দলটি।

আগামী ২৬ নভেম্বর পর্দা উঠবে গ্লোবাল সুপার লিগের। ইতোমধ্যে ম্যাচের সূচিও ঘোষণা করেছে আয়োজকরা। যেখানে অংশ নেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরের চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশালের পরিবর্তে অংশগ্রহণ করবে রংপুর রাইডার্স।

রংপুর ছাড়াও টুর্নামেন্টটিতে অংশ নেবে স্বাগতিক ক্যারিবীয় দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, হ্যাম্পশায়ার হকস, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) লাহোর কালান্দার্স, অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা ভিক্টোরিয়ান ক্রিকেট দল।

প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিনিধিদের প্রতিপক্ষ ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস। হ্যাম্পশায়ার ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টের অন্যতম সফল দল। আর এই টুর্নামেন্টকে সামনে রেখে আজ (বৃহস্পতিবার) থেকে অনুশীলন শুরু করেছে রংপুর।

মিরপুর শের-ই-বাংলা মাঠের একাডেমি প্রাঙ্গণে এদিন সকাল সকাল হাজির হন ক্রিকেটাররা। নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, কামরুল ইসলাম রাব্বি, আফিফ হোসেন, আরাফাত সানিরা উপস্থিত ছিলেন প্রথমদিনের অনুশীলনে। এ ছাড়া রংপুরের কোচের ভূমিকায় দেখা গেল মোহাম্মদ আশরাফুলকে।

রংপুর রাইডার্সের অনুশীলন শুরু, কোচের ভূমিকায় আশরাফুল

রংপুর রাইডার্স স্কোয়াড: নুরুল হাসান সোহান (অধিনায়ক), সৌম্য সরকার, শেখ মাহেদী, আফিফ হোসেন, মোহম্মদ সাউফউদ্দিন, সাইফ হাসান, রিশাদ হোসেন, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি, ম্যাথু ফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), হারমিত সিং (যুক্তরাষ্ট্র), ওয়েইন ম্যাডসেন (ইংল্যান্ড) এবং জ্যাক চ্যাপেল (ইংল্যান্ড)।

Related Posts
দুঃসংবাদ পেল কলকাতা নাইট রাইডার্স
Read More

দুঃসংবাদ পেল কলকাতা নাইট রাইডার্স

সবশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আসরে মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এখন সেই…
ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে কুড়িগ্রাম-২ আসনের এমপি, আহত ৩
Read More

ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে কুড়িগ্রাম-২ আসনের এমপি, আহত ৩

ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান…
ঈদযাত্রায় সড়কে প্রাণ গেল স্বামী-স্ত্রী-সন্তানের
Read More

ঈদযাত্রায় সড়কে প্রাণ গেল স্বামী-স্ত্রী-সন্তানের

এসময় আহত একজনকে রংপুর মেডিক্যালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে…
যুক্তরাষ্ট্রে নয়, ২০২৬ বিশ্বকাপের সব ম্যাচ মেক্সিকোতে খেলতে চায় ইরান
Read More

যুক্তরাষ্ট্রে নয়, ২০২৬ বিশ্বকাপের সব ম্যাচ মেক্সিকোতে খেলতে চায় ইরান

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে এক অনন্য কূটনৈতিক ও নিরাপত্তা সংকট তৈরি হয়েছে। মেক্সিকোতে অবস্থিত ইরানি দূতাবাস…