রংপুরে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রংপুরে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
রংপুরে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
রংপুরের পীরগাছা উপজেলায় বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) বেলা ১১টার দিকে উপজেলার কান্দি ইউনিয়নের দিঘটারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো দিঘটারী গ্রামের সামছুল হকের ছেলে মাহামুদুল হাসান (৫) এবং তার ফুফাতো ভাই, সুন্দরগঞ্জ উপজেলার চাচিয়া মীরগঞ্জ গ্রামের জাহিদ হোসেনের ছেলে আবিদ হাসান (৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের পর আবিদ হাসান নানাবাড়িতে বেড়াতে আসে। বুধবার সকাল ১০টার দিকে দুই শিশু একসঙ্গে খেলতে বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় তাদের না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বেলা ১১টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের ডোবার পানিতে দুই শিশুর মরদেহ ভাসতে দেখতে পান।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Posts
কুষ্টিয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
Read More

কুষ্টিয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

কুষ্টিয়া শহরতলীর কানাবিল মোড় এলাকায় মিম খাতুন (২২) নামে এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ…
পাবনায় নদীতে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার
Read More

পাবনায় নদীতে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার

পাবনার সদর ও ভাঙ্গুড়া উপজেলায় পৃথক স্থান থেকে এক অজ্ঞাত কিশোরী ও এক বাকপ্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করেছে…
অবশেষে বাগেরহাটের ঐতিহ্যবাহী দিঘি থেকে শেষ কুমির সরিয়ে নেওয়া হলো
Read More

অবশেষে বাগেরহাটের ঐতিহ্যবাহী দিঘি থেকে শেষ কুমির সরিয়ে নেওয়া হলো

বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য হযরত খানজাহান আলী (র.) এর মাজার সংলগ্ন দিঘির একমাত্র ও সর্বশেষ মাদ্রাজি কুমিরটি অবশেষে সরিয়ে…
মেহেরপুরে বিএনপি নেতার বাড়িতে কাফনের কাপড় ও হুমকি চিরকুট উদ্ধার
Read More

মেহেরপুরে বিএনপি নেতার বাড়িতে কাফনের কাপড় ও হুমকি চিরকুট উদ্ধার

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুর গ্রামে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লস্কর আলীর বাড়ি থেকে কাফনের কাপড়,…