
এদিকে শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী সব ধরনের বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত থাকবে, যতক্ষণ না আঞ্চলিক যুদ্ধবিরতি পরিস্থিতি স্বাভাবিক হয়।
এর কিছু সময় পরই ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, হরমুজ প্রণালী বর্তমানে সম্পূর্ণভাবে চলাচলের জন্য খোলা রয়েছে এবং ইরান নাকি এটি আর বন্ধ না করার বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, মার্কিন স্বার্থ রক্ষা না হলে ইরানি জাহাজের ওপর অবরোধ অব্যাহত থাকবে।
ট্রাম্প আরও অভিযোগ করেন, ন্যাটোভুক্ত অনেক দেশ ইরান-সম্পর্কিত উত্তেজনায় সরাসরি অংশ নেয়নি, যা তাদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার শামিল। তার মতে, ইউরোপীয় মিত্রদের ভূমিকা এ ক্ষেত্রে যথেষ্ট নয়।
অন্যদিকে ফ্রান্স ও ব্রিটেন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পর্যবেক্ষণ করে হরমুজ প্রণালীতে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে একটি বহুজাতিক মিশন গঠনের পরিকল্পনার কথা জানিয়েছে। ইউরোপীয় নেতারা এ বিষয়ে সমন্বিত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন।