যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করল ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করল ইরান

লেবাননে ইসরায়েলের হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা স্থগিত করেছে ইরান। তবে আলোচনা স্থগিতের বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্স জানিয়েছে এ খবর।

ট্রাম্প আরও জানিয়েছেন, ইরানের এই নীরবতা নিয়ে তাঁর কোনো আপত্তি নেই এবং তিনি অপেক্ষা করতে প্রস্তুত। আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, আমরা আবারও জোর দিয়ে বলছি, লেবাননে যুদ্ধবিরতি নিশ্চিত না হলে যুদ্ধ শেষ করার কোনো চূড়ান্ত চুক্তি সম্পূর্ণ হবে না।

ইসমাইল বাঘাই আরও বলেন, যুক্তরাষ্ট্র শুধু যুদ্ধবিরতি লঙ্ঘনই করছে না, বরং সরাসরি আগ্রাসন চালিয়েছে। তাই আত্মরক্ষার অধিকার অনুযায়ী আমরা পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার রাখি।

এদিকে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানায়, লেবাননে ইসরায়েলের হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা স্থগিত করেছে ইরান। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে লেবাননে ইসরায়েলি হামলা কূটনৈতিক আলোচনাকে বিলম্বিত করছে বলে জানায় ইরান।

এদিকে, কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ছোড়া ইরানের ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি করেছে যুক্তরাষ্ট্র। এর আগে, ইরানের গোরুক ও কেশম দ্বীপে রাডার ও ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রে হামলা চালানোর কথা জানায় যুক্তরাষ্ট্র।

Related Posts
‘ইরানের ধৈর্যেরও সীমা আছে’
Read More

‘ইরানের ধৈর্যেরও সীমা আছে’

লেবাননের বিরুদ্ধে ইসরাইলের ক্রমবর্ধমান সামরিক আগ্রাসন এবং ইরানের প্রধান সমুদ্রবন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর অবৈধ অবরোধের তীব্র প্রতিবাদ জানিয়ে তেল…
নারায়ণগঞ্জে খালেদা জিয়ার ভিত্তিপ্রস্তর স্থাপন করা সেতু এলাকা পরিদর্শন করল চীনা প্রতিনিধি দল
Read More

নারায়ণগঞ্জে খালেদা জিয়ার ভিত্তিপ্রস্তর স্থাপন করা সেতু এলাকা পরিদর্শন করল চীনা প্রতিনিধি দল

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর ওপর প্রস্তাবিত হাজীগঞ্জ-নবীগঞ্জ সেতুর নির্ধারিত স্থান পরিদর্শন করেছে চীন সরকারের মালিকানাধীন চীনা রোড ও ব্রিজ…
‘বনলতা এক্সপ্রেস’কে কেউ থামাতে পারে না: হাসনাত আবদুল্লাহ
Read More

‘বনলতা এক্সপ্রেস’কে কেউ থামাতে পারে না: হাসনাত আবদুল্লাহ

পরিচালক তানিম নূরের তারকাবহুল সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার পর থেকে দর্শক-মহলে তুমুল সাড়া জাগিয়েছে।…