বরিশাল সিটি করপোরেশনের কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ

বরিশাল সিটি করপোরেশনের কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ
বরিশাল সিটি করপোরেশনের কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ
বরিশাল সিটি করপোরেশনের কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে দেওয়া ঈদ উপহারের অর্থ পেয়েছেন বরিশাল সিটি করপোরেশনের ১ হাজার ৩৭৮ জন পরিচ্ছন্নতা কর্মী। বুধবার নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে আয়োজিত এক অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন তাদের হাতে চেক তুলে দেন।

অনুষ্ঠানে প্রশাসক শিরীন বলেন, শহরের সৌন্দর্য ধরে রাখতে পরিচ্ছন্নতা কর্মীদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের কঠোর পরিশ্রমেই নগরী পরিচ্ছন্ন ও বাসযোগ্য থাকে। এই স্বল্প আয়ের মানুষদের কথা বিবেচনা করেই প্রধানমন্ত্রী তাদের জন্য ঈদ উপহারের ব্যবস্থা করেছেন।

তিনি আরও বলেন, কর্মীদের বিভিন্ন দাবি-দাওয়া থাকা স্বাভাবিক। তবে দাবি আদায়ের জন্য কাজ বন্ধ করে দেওয়া উচিত নয়। কারণ এতে শহরের পরিবেশ নষ্ট হয় এবং সবার ভোগান্তি বাড়ে। নিজের কাজকে বন্ধক রেখে দাবি আদায় করতে গেলে তা সবার জন্যই সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।

প্রশাসক শিরীন কর্মীদের উদ্দেশে বলেন, উসকানিমূলক কোনো পরামর্শে প্রভাবিত না হয়ে ধৈর্য ধরে দাবি উপস্থাপন করতে হবে। তিনি আশ্বাস দেন, কর্মীদের ন্যায্য দাবির প্রতি কর্তৃপক্ষ সহানুভূতিশীল থাকবে, তবে তা বাস্তবায়নে কিছুটা সময় প্রয়োজন।

বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমান, জেলা প্রশাসক খায়রুল আলম সুমন এবং পুলিশ কমিশনার শফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Posts
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
Read More

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত হলেও অলৌকিকভাবে বেচে গেছে দেড় বছরের এক শিশু। গুরুতর…
এক ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
Read More

এক ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

সাইফুল ইসলাম : ঝড়-বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল…
মাংস দেওয়ার নামে ৭৭ লাখ টাকা নিয়ে উধাও সমিতি
Read More

মাংস দেওয়ার নামে ৭৭ লাখ টাকা নিয়ে উধাও সমিতি

ঈদকে সামনে রেখে মাংস দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বছরজুড়ে সঞ্চয়ের নামে প্রায় ৭৭ লাখ টাকা সংগ্রহ করে উধাও হয়ে…
শের-ই-বাংলা হাসপাতালে আগুন, আতঙ্কিত রোগী ও স্বজনদের দিগ্বিদিক ছোটাছুটি
Read More

শের-ই-বাংলা হাসপাতালে আগুন, আতঙ্কিত রোগী ও স্বজনদের দিগ্বিদিক ছোটাছুটি

বরিশালের শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে হাসপাতালের মেডিসিন ভবনের…