নরেন্দ্র মোদির ওপরই আস্থা ৫৯ শতাংশ ভারতীয়র

নরেন্দ্র মোদির ওপরই আস্থা ৫৯ শতাংশ ভারতীয়র
নরেন্দ্র মোদির ওপরই আস্থা ৫৯ শতাংশ ভারতীয়র

আন্তর্জাতিক ডেস্ক : ৫৯ শতাংশ ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির ওপরই আস্থা রেখেছেন। এক জনমত জরিপে উঠে এসেছে এ তথ্য। মূল্যস্ফীতিতে জন অসন্তোষ তীব্র হলেও আগামী নির্বাচনের মাধ্যমে তিনিই ক্ষমতায় ফিরে আসবে বলে মনে করা হচ্ছে। জনপ্রিয়তা খানিক বাড়লেও ধারেকাছেও নেই তার প্রধানতম প্রতিদ্বন্দ্বী ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের ‘মুড অফ দ্য নেশন’ জরিপের বরাত দিয়ে শুক্রবার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এমনটিই জানিয়েছে রয়টার্স। এতে বলা হয়- ব্যক্তিগত জনপ্রিয়তায় তৃতীয় মেয়াদে সহজ জয়ের পথেই মোদি। জরিপ বলছে, এখন নির্বাচন হলে পার্লামেন্টের নিম্নকক্ষের ৫৪২ আসনের ২৮৭টিতে জয় পাবে বিজেপি।

সমীক্ষায় অংশ নেয়া ৬৩ শতাংশ মানুষ মনে করেন ভালো করছেন মোদি। ৫৯ শতাংশ তাকে আবারো চান প্রধানমন্ত্রী হিসেবে।

অন্যদিকে, ২৬ দলীয় জোট গঠনের পর কংগ্রেস নেতা রাহুল গান্ধীর জনপ্রিয়তা বাড়লেও মাত্র ৩২ শতাংশ মানুষ মনে করে সরকারের হাল ধরতে সক্ষম তিনি। ২৪ শতাংশ তাকে দেখতে চান প্রধানমন্ত্রী হিসেবে।

১৫ জুলাই থেকে ১৪ আগস্ট করা এই জরিপে অংশ নেন এক লাখ ৬০ হাজারের বেশি মানুষ। সূত্র: ইন্ডিয়া টুডে

Related Posts
সৌদি-আরব আমিরাত-কাতারের তেল স্থাপনায় হামলার নির্দেশ ইরানের
Read More

সৌদি-আরব আমিরাত-কাতারের তেল স্থাপনায় হামলার নির্দেশ ইরানের

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের কয়েকটি তেল স্থাপনায় কয়েক ঘণ্টার মধ্যে হামলা চালানো হবে এমনটি জানিয়ে…
রমজানে পবিত্র মক্কা নগরীতে রেকর্ড ৩৭.৮০ কোটি কল!
Read More

রমজানে পবিত্র মক্কা নগরীতে রেকর্ড ৩৭.৮০ কোটি কল!

পবিত্র রমজান মাসে মক্কা ও মদিনায় যোগাযোগ ব্যবস্থায় অভাবনীয় সাফল্য অর্জন করার দাবি করেছে সৌদি আরবের কমিউনিকেশনস, স্পেস…
তুরস্ক ও সিঙ্গাপুরে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা
Read More

তুরস্ক ও সিঙ্গাপুরে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

জ্যোতির্বিজ্ঞানের গণনার ওপর ভিত্তি করে তুরস্ক ও সিঙ্গাপুরে পবিত্র ঈদুল ফিতরের পৃথক তারিখ ঘোষণা দেওয়া হয়েছে। দেশ দুটি…