দর্শকদের জন্য যেসব চমক থাকবে এবারের বিপিএলে

দর্শকদের জন্য যেসব চমক থাকবে এবারের বিপিএলে
দর্শকদের জন্য যেসব চমক থাকবে এবারের বিপিএলে

আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের ১১তম আসর। ইতোমধ্যে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগের ১০ সংস্করণের চেয়ে এবার ভিন্ন কিছুরই ইঙ্গিত দিচ্ছে বিসিবি। দর্শকদের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। সেই পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে আয়োজক কমিটি।

বিপিএলের আগের আসরগুলোতে সম্প্রচার, আম্পায়ারিং, ডিআরএস, মাঠের অবকাঠামো নিয়ে বিভিন্ন সময় অসন্তোষ শোনা গেছে। এবার তেমনটা হবে না বলে আশা করছেন নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

মঙ্গলবার বিসিবির প্রকাশিত ভিডিও বার্তায় বিপিএলের নতুনত্ব নিয়ে ফারুক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আমরা নতুন একটা সরকার পেয়েছি। আমরা চেষ্টা করেছি, এর আগে যে ১০টা বিপিএল এসেছে, সেসবের চেয়ে আলাদা করার জন্য। অনেক পরিকল্পনা করেছি। আশা করি, খুব ভালো টুর্নামেন্ট হবে। আমার মনে হয়, সেটা সবাইকে সন্তুষ্ট করতে পারবে, আপনারা সবাই বিপিএল উপভোগ করবেন।

বিপিএলের লিগ পর্বের টিকিট পাওয়ার গেলেও নকআউট পর্বে টিকিট কালো বাজারিতে শিকার হন দর্শকরা। এ ছাড়াও মাঠে ভিতরে পানিসহ সকল পণ্যের বাড়তি দামের চাপ তো আছেই। তবে এবার দর্শকদের সুবিধার জন্য বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে বিসিবি। তার মধ্যে অন্যতম হলো অনলাইন টিকিট।

এ বিষয়ে বিসিবি সভাপতি বলেন, এবার আমরা চেষ্টা করছি ডিজিটাল প্ল্যাটফর্মে যাওয়ার জন্য। যেন সবাই সবার সুবিধা মতো টিকিট কিনে খেলা উপভোগ করতে পারেন। যারা খেলা দেখতে ইচ্ছুক, মোবাইল ফোন এবং অনেক অ্যাপস দিয়ে আপনারা ডিজিটাল টিকিটগুলো কিনে ফেলতে পারবেন। ওই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আশা করছি, আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম এই মাসের মধ্যে হয়ে যাবে।

এ ছাড়াও স্টেডিয়ামে দর্শকদের সুবিধা নিয়ে তিনি বলেন, আমরা চেষ্টা করছি, গ্যালারি যেন নোংরা না হয়, পানির কিছু কর্নার থাকবে। সেই কর্নারে আপনারা পানি পাবেন। এটার একটা নাম থাকবে, বিপিএল শুরু হলে দেখতে পাবেন। পানিটা আমরা বিনা মূল্যে দেওয়ার চেষ্টা করব। স্টেডিয়ামের ভেতরেও আমরা চেষ্টা করছি জিরো ওয়েস্ট জোন গ্যালারি রাখতে। চেষ্টা করব সবকিছু পরিষ্কার রাখতে।

বিপিএলের আরেক সমস্যার নাম আম্পায়ারিং, সেই সঙ্গে সম্প্রচার ও ডিআরএস ইস্যুতো আছেই। প্রায় প্রতিটি আসরেই আম্পায়ারের বাজে সিদ্ধান্তের কারণে ক্রিকেটারদের বিতর্কে জড়াতে দেখা যায়। তবে এবার ভিন্ন কিছু করা জন্য আশাবাদী বিসিবি।

ফারুকের ভাষ্য, ডিজিটাল রাইটস যাদের আছে, আমরা তাদের বলেছি, ডিজিটাল পেরিমিটার বোর্ড চাই আমরা। টিভি প্রোডাকশনকে বলেছি, টিভিতে যারা খেলা দেখাবেন এবং প্রোডাকশন—দুটোই যেন অত্যন্ত চমৎকার হয়। হক-আই, ডিআরএস—এগুলো সবই থাকবে। আম্পায়ারিং আমরা খুব উন্নত করার চেষ্টা করছি। বিদেশি আম্পায়ার থাকবে।

অপপ্রচারের কড়া জবাব দিলেন উপদেষ্টা নাহিদ

বিপিএলের এবারের আসরের পরামর্শক হিসেবে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সদ্য শেষ হওয়ার প্যারিস অলিম্পিকের রোড ম্যাপও তৈরি করেছিলেন তিনি। তাই তার নেতৃত্বেই বিপিএলকে নতুনভাবে সাজাতে চায় বিসিবি।
এই প্রসঙ্গে ফারুক বলেন, আপনারা সবাই জানেন, ড. মুহাম্মদ ইউনূস ফ্রান্সে এবার আমরা যে অলিম্পিক দেখলাম, ২০১৪ বা ২০১৬ সালে এক বক্তব্যে অলিম্পিকটি পেতে সাহায্য করেছিলেন। উনি এত বড় বড় জায়গায় কাজ করেছেন, তাই আমাদের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তাকে অনুরোধ করেছেন; বিপিএলকে আরও ভালোভাবে আয়োজন করা যায়।

Related Posts
দুঃসংবাদ পেল কলকাতা নাইট রাইডার্স
Read More

দুঃসংবাদ পেল কলকাতা নাইট রাইডার্স

সবশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আসরে মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এখন সেই…
যুক্তরাষ্ট্রে নয়, ২০২৬ বিশ্বকাপের সব ম্যাচ মেক্সিকোতে খেলতে চায় ইরান
Read More

যুক্তরাষ্ট্রে নয়, ২০২৬ বিশ্বকাপের সব ম্যাচ মেক্সিকোতে খেলতে চায় ইরান

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে এক অনন্য কূটনৈতিক ও নিরাপত্তা সংকট তৈরি হয়েছে। মেক্সিকোতে অবস্থিত ইরানি দূতাবাস…
নেইমারকে বাইরে রেখে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা
Read More

নেইমারকে বাইরে রেখে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা

২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে দল গুছানোর খুব বেশি সময় নেই কার্লো আনচেলত্তির হাতে। মার্চের ফিফা উইন্ডোর প্রীতি…
অস্ট্রেলিয়ায় আশ্রয় নেওয়া আরও এক ইরানি নারী ফুটবলারের দেশত্যাগ
Read More

অস্ট্রেলিয়ায় আশ্রয় নেওয়া আরও এক ইরানি নারী ফুটবলারের দেশত্যাগ

অস্ট্রেলিয়ার মাটিতে রাজনৈতিক আশ্রয় গ্রহণকারী ইরান নারী ফুটবল দলের সদস্যদের নিয়ে শুরু হওয়া নাটকীয়তা যেন থামছেই না। গত…