দরদের শুটিংয়ে অসুস্থ শাকিব খান

দরদের শুটিংয়ে অসুস্থ শাকিব খান
দরদের শুটিংয়ে অসুস্থ শাকিব খান

বিনোদন ডেস্ক : ঢালিউড সুপারস্টার শাকিব খান জ্বরে আক্রান্ত। সামাজিকমাধ্যমে এ খবর দিয়েছেন নির্মাতা অনন্য মামুন।

বুধবার সকালে মামুন লিখেছেন, ইউনিটের ৭০ শতাংশ কুশীলবের ভাইরাস জ্বর। শাকিব ভাই, সোনাল— সবার। আমার নিজের ১০২। তাও থেমে নেই আমরা। দরদে ডুবে আছে সবাই।

প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান ছবিতে নাম লিখিয়েছেন শাকিব। দরদ নামের এ সিনেমাটি নির্মাণ করছেন অনন্য মামুন। ছবিটির শুটিং চলছে ভারতে। শাকিব-মামুন দুজনেই অবস্থান করছেন দেশটিতে। সেখান থেকেই এ খবর জানালেন মামুন।

দরদে শাকিবের বিপরীতে আছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। বলিউডে তার ছবির সংখ্যা দেড় ডজনের মতো। একাধিক পুরস্কারও রয়েছে ঝুলিতে। আলোচিত ছবি ‘আদিপুরুষ’-এ ছিলেন তিনি।

দরদ প্রযোজনায় এসকে মুভিজ ছাড়া রয়েছে আরও দুটি প্রতিষ্ঠান। একটি হচ্ছে বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এবং মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ। পরিচালক হিসেবে থাকবেন অনন্য মামুন ছাড়াও ভারতের একজন।

Related Posts
দল হয়তো ভেবেছে আমি ভাতের মাড় টাইপ মানুষ, বললেন মনোনয়নবঞ্চিত কনকচাঁপা
Read More

দল হয়তো ভেবেছে আমি ভাতের মাড় টাইপ মানুষ, বললেন মনোনয়নবঞ্চিত কনকচাঁপা

সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছিলেন বরেণ্য সংগীতশিল্পী কনকচাঁপা। সোমবার…
সুইমিংপুলে অচেতন থেকে মৃত্যু, না ফেরার দেশে অভিনেত্রী নাদিয়া ফারেস
Read More

সুইমিংপুলে অচেতন থেকে মৃত্যু, না ফেরার দেশে অভিনেত্রী নাদিয়া ফারেস

ফরাসি-মরোক্কান অভিনেত্রী নাদিয়া ফারেস আর নেই। মার্কিন বিনোদনভিত্তিক গণমাধ্যম ভ্যারাইটির খবরে জানা যায়, কয়েকদিন আগে প্যারিসের একটি ব্যক্তিগত…