দরদের শুটিংয়ে অসুস্থ শাকিব খান

দরদের শুটিংয়ে অসুস্থ শাকিব খান
দরদের শুটিংয়ে অসুস্থ শাকিব খান

বিনোদন ডেস্ক : ঢালিউড সুপারস্টার শাকিব খান জ্বরে আক্রান্ত। সামাজিকমাধ্যমে এ খবর দিয়েছেন নির্মাতা অনন্য মামুন।

বুধবার সকালে মামুন লিখেছেন, ইউনিটের ৭০ শতাংশ কুশীলবের ভাইরাস জ্বর। শাকিব ভাই, সোনাল— সবার। আমার নিজের ১০২। তাও থেমে নেই আমরা। দরদে ডুবে আছে সবাই।

প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান ছবিতে নাম লিখিয়েছেন শাকিব। দরদ নামের এ সিনেমাটি নির্মাণ করছেন অনন্য মামুন। ছবিটির শুটিং চলছে ভারতে। শাকিব-মামুন দুজনেই অবস্থান করছেন দেশটিতে। সেখান থেকেই এ খবর জানালেন মামুন।

দরদে শাকিবের বিপরীতে আছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। বলিউডে তার ছবির সংখ্যা দেড় ডজনের মতো। একাধিক পুরস্কারও রয়েছে ঝুলিতে। আলোচিত ছবি ‘আদিপুরুষ’-এ ছিলেন তিনি।

দরদ প্রযোজনায় এসকে মুভিজ ছাড়া রয়েছে আরও দুটি প্রতিষ্ঠান। একটি হচ্ছে বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এবং মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ। পরিচালক হিসেবে থাকবেন অনন্য মামুন ছাড়াও ভারতের একজন।

Related Posts
আমার জীবনে কোনো পুরুষের প্রয়োজন নেই : রচনা ব্যানার্জী
Read More

আমার জীবনে কোনো পুরুষের প্রয়োজন নেই : রচনা ব্যানার্জী

বিনোদন ডেস্ক : রচনা ব্যানার্জী একটা সময় বাণিজ্যিক ছবির ব্যস্ত নায়িকা ছিলেন। সুপারস্টার প্রসেনজিতের বিপরীতে একের পর এক…
নিলর্জ্জের সব মাত্রা ছাড়িয়ে গেলেন উরফি জাভেদ
Read More

নিলর্জ্জের সব মাত্রা ছাড়িয়ে গেলেন উরফি জাভেদ

বিনোদন ডেস্ক : অভিনয় জগতে খুব বেশি দিন না হলেও বিনোদন জগতে নিজের নাম উজ্জ্বল করার দায়িত্ব একার…
বাংলা সিনেমায় সুশান্ত’র প্রেমিকা রিয়া চক্রবর্তী
Read More

বাংলা সিনেমায় সুশান্ত’র প্রেমিকা রিয়া চক্রবর্তী

বিনোদন ডেস্ক : দক্ষিণ ভারত ও বলিউডের বেশ কয়েকটি সিনেমা করলেও রিয়া চক্রবর্তীর সেভাবে পরিচিতি ছিল না। কিন্তু…
প্রতি মাসে কত টাকা আয় করেন কারিনা?
Read More

প্রতি মাসে কত টাকা আয় করেন কারিনা?

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। ২০০০ সালে ‘রিফিউজি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। রুপালি পর্দায়…