‘ড্যাডি অব অলরাউন্ডার’ উপাধি পেলেন সাকিব

‘ড্যাডি অব অলরাউন্ডার’ উপাধি পেলেন সাকিব
‘ড্যাডি অব অলরাউন্ডার’ উপাধি পেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক : দরজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন ওয়ানডে বিশ্বকাপে কোন অলরাউন্ডাররা আলো ছড়াতে পারেন- সেই বিষয়ে নিজের মতামত তুলে ধরেছেন ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার আকাশ চোপড়া। যেখানে ‘ড্যাডি অব অলরাউন্ডার’ উপাধি পেলেন সাকিব আল হাসান।

রবিবার (২৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বর্তমান সময়ের তারকা অলরাউন্ডারদের নিয়ে কথা বলেন ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া। সেখানে বাংলাদেশ দলের তিন ফরম্যাটের অধিনায়ক সাকিবকে ‘ড্যাডি অব অলরাউন্ডার’ বলে আখ্যায়িত করেছেন তিনি।

ক্রিকেটার হিসেবে নিজের ক্যারিয়ারটা তেমন সমৃদ্ধ নয় আকাশ চোপড়ার। ভারতের জার্সিতে মাত্র ১০টি টেস্ট ম্যাচে প্রতিনিধিত্ব করার সুযোগ পান ৪৫ বছর বয়সী সাবেক এই ব্যাটার। তবে ক্যারিয়ার শেষে ক্রিকেট বিশ্লেষক হিসেবে বেশ নাম কুড়িয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই ক্রিকেট নিয়ে আলোচনা করে থাকেন তিনি।

বিশ্বকাপের আলোচিত অলরাউন্ডারদের নিয়ে আকাশ চোপড়া নিজের পেজে ভিডিও প্রকাশ করেন। যেখানে তিনি ক্রিস ওকস, মিচেল মার্শ, শাদাব খান, সাকিব আল হাসানদের নিয়ে আলোচনা করেন। সাকিবকে নিয়ে কথা বলতে গিয়েই তিনি বলেন, ‘সাকিব ইজ দ্য ড্যাডি অব অলরাউন্ডার’ (সাকিব অলরাউন্ডারদের বাবা)।

সাকিব প্রসঙ্গে আকাশ চোপড়া তার ভিডিওতে বলেন, ‘সাকিব তো অলরাউন্ডারদের বাবা এটা বলতেই হবে। সে বাংলাদেশের অধিনায়ক। ২০১৯ বিশ্বকাপের কথা আপনাদের মনে আছে? সেবার সে বুঝিয়ে দিয়েছিল ওই বিশ্বকাপটা তার।’

মূলত, গত এক বছরের সাকিবের দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই এমন মন্তব্য করেন আকাশ চোপড়া। গত এক বছরে ৯টি ওয়ানডে খেলেছেন সাকিব। যেখানে ৩৩১ রানের পাশাপাশি ১৬টি উইকেট পেয়েছেন তিনি। সাকিবের এমন পারফরম্যান্সই প্রমাণ করে আকাশ চোপড়া টাইগারদের সেরা ক্রিকেটারকে নিয়ে সঠিক মন্তব্যই করেছেন।

Related Posts
দুঃসংবাদ পেল কলকাতা নাইট রাইডার্স
Read More

দুঃসংবাদ পেল কলকাতা নাইট রাইডার্স

সবশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আসরে মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এখন সেই…
যুক্তরাষ্ট্রে নয়, ২০২৬ বিশ্বকাপের সব ম্যাচ মেক্সিকোতে খেলতে চায় ইরান
Read More

যুক্তরাষ্ট্রে নয়, ২০২৬ বিশ্বকাপের সব ম্যাচ মেক্সিকোতে খেলতে চায় ইরান

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে এক অনন্য কূটনৈতিক ও নিরাপত্তা সংকট তৈরি হয়েছে। মেক্সিকোতে অবস্থিত ইরানি দূতাবাস…
নেইমারকে বাইরে রেখে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা
Read More

নেইমারকে বাইরে রেখে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা

২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে দল গুছানোর খুব বেশি সময় নেই কার্লো আনচেলত্তির হাতে। মার্চের ফিফা উইন্ডোর প্রীতি…
অস্ট্রেলিয়ায় আশ্রয় নেওয়া আরও এক ইরানি নারী ফুটবলারের দেশত্যাগ
Read More

অস্ট্রেলিয়ায় আশ্রয় নেওয়া আরও এক ইরানি নারী ফুটবলারের দেশত্যাগ

অস্ট্রেলিয়ার মাটিতে রাজনৈতিক আশ্রয় গ্রহণকারী ইরান নারী ফুটবল দলের সদস্যদের নিয়ে শুরু হওয়া নাটকীয়তা যেন থামছেই না। গত…