ডিভোর্সের পথে ঐশ্বরিয়া, কার হেফাজতে থাকবে সন্তান

ডিভোর্সের পথে ঐশ্বরিয়া, কার হেফাজতে থাকবে সন্তান

বিনোদন ডেস্ক : দীর্ঘ বছরের সম্পর্ক ভাঙছে ঐশ্বরিয়া-ধানুশের। আগেই শোনা গিয়েছিল তাদের বিচ্ছেদের খবর। এবার আনুষ্ঠানিক বিচ্ছেদের পথে হাঁটছেন তারা। দুই সন্তান রয়েছে দম্পতির। বাবা-মায়ের বিচ্ছেদের পর সবার আগে এই প্রশ্নই জাগে বাচ্চাদের দায়িত্ব থাকবে কার উপর!

বিচ্ছেদ ঘোষণার দু’বছর পর, অভিনেতা ধানুশ এবং পরিচালক ঐশ্বরিয়া রজনীকান্ত আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া শুরু করেছেন। রজনী কান্তের কন্যা ঐশ্বরিয়ার কাছে সন্তানরা প্রাথমিকভাবে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

ভারতীয় এক সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ‘তারা চেন্নাইয়ে বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেছেন। সিদ্ধান্ত নেয়ার পর থেকে তারা সেপারেশনে থাকছেন।

তারা যৌথভাবেই বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন। আদালতে কোনো মারামারি বা নেতিবাচকতা থাকবে না। ‘ডিভোর্সের জন্য আদালতে লড়াই বা কাদা ছোড়াছুড়ি হবে না। তবে তাদের একে অপরের প্রতি শ্রদ্ধা রয়েছে। এটি একটি বন্ধুত্বপূর্ণ প্রক্রিয়ার মাধ্যমে হতে যাচ্ছে।

ঐশ্বরিয়া-ধানুশ ২০০৪ সালে বিয়ে করেন এবং তাদের দুটি পুত্র সন্তান রয়েছে। দুই ভাই একসঙ্গেই রয়েছে। প্রাথমিকভাবে মায়ের কাছে বাচ্ছাদের থাকার কথা রয়েছে। এবং ধানুশ এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। বলা হচ্ছে, তিনি সবসময় তার বাচ্চাদের জন্য রয়েছেন।

প্রবাসীর স্ত্রী জন্ম দিলেন ৬ সন্তান, কেউই বাঁচলো না

২০২২ সালের জানুয়ারিতে, এই দম্পতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তারা আলাদা হয়ে যাচ্ছেন। বিবৃতিতে এও বলা হয়েছে, ‘বন্ধু, দম্পতি, পিতামাতা এবং একে অপরের শুভাকাঙ্ক্ষী হিসেবে ১৮ বছরের একসঙ্গে পথচলা তাদের। এই সিদ্ধান্তে তারকাজুটির ভক্তদের মনে কালো মেঘের দেখা মিলেছে।

Related Posts
যীশুর সঙ্গে বিচ্ছেদ জল্পনার মাঝেই সাহসী বার্তা দিল স্ত্রী নীলাঞ্জনা
Read More

যীশুর সঙ্গে বিচ্ছেদ জল্পনার মাঝেই সাহসী বার্তা দিল স্ত্রী নীলাঞ্জনা

টালিউডে চর্চার কেন্দ্রে রয়েছে যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদ জল্পনা। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের নাম থেকে…
‘চিঠি এলো জেলখানাতে’ গানের সেই শিল্পীর ২ বছরের জেল
Read More

‘চিঠি এলো জেলখানাতে’ গানের সেই শিল্পীর ২ বছরের জেল

বিনোদন ডেস্ক : চিত্রনায়ক সালমান শাহ অভিনীত সত্যের মৃত্যু নেই সিনেমার জনপ্রিয় গান ‘চিঠি এলো জেলখানাতে অনেক দিনের…
অভিনেত্রী মিমির সাধের জামা ছিঁড়ল কে?
Read More

অভিনেত্রী মিমির সাধের জামা ছিঁড়ল কে?

বিনোদন ডেস্ক : অভিনেত্রী মিমি চক্রবর্তীর সমাজমাধ্যমের পাতা ঘাঁটলে তাদের ছবি আর ভিডিয়ো সবচেয়ে বেশি দেখা যায়। তিন…