টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ইমরুল কায়েস

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ইমরুল কায়েস
টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ইমরুল কায়েস

টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন ইমরুল কায়েস। লাল বলে সবশেষ ম্যাচ খেলেছেন পাঁচ বছর আগে। আজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে একটি পোস্ট করে আনুষ্ঠানিক বিদায়ের ঘোষণা দেন এই বাঁহাতি ওপেনার।

আজ দুপুরে ফেসবুকে দেড় মিনিটের একটি ভিডিও পোস্ট করেন ইমরুল। সেই ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘বিদায় টেস্ট ক্রিকেট। আপনাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ। আমার টেস্ট ক্যারিয়ারের সমাপ্তি। ধন্যবাদ, আমার সব ভক্তদের, সব সময় তাদের ভালোবাসা এবং সমর্থন দেওয়ার জন্য!’বাংলাদেশের হয়ে ৩৯ টেস্টে ৭৬ ইনিংসে ১৭৯৭ রান করেছেন ইমরুল, গড় ২৪.২৮। তিনটি সেঞ্চুরির সঙ্গে রয়েছে ৪টি ফিফটি। সবশেষ ২০১৯ সালের নভেম্বরে ইডেন গার্ডেনে ভারতের বিপক্ষে টেস্ট খেলেছিলেন এই বাঁহাতি ব্যাটার।

চলতি জাতীয় ক্রিকেট লিগে ব্যাট হাতে মোটামুটি ভালোই খেলছেন ইমরুল। খুলনা বিভাগের হয়ে তাঁর পাঁচ ইনিংস—৮৬ *, ৭১, ৪৬, ১৩ ও ০। আগামী শনিবার পঞ্চম রাউন্ড শুরু হবে জাতীয় লিগের। ঢাকার বিপক্ষে নিজেদের পঞ্চম রাউন্ড খেলবে খুলনা। সেদিন আনুষ্ঠানিকভাবে টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বলবেন এই ওপেনার।

ভিডিও বার্তায় ইমরুল বলেছেন, ‘আসসালামু আলাইকুম। আমি ইমরুল কায়েস। আমি বাংলাদেশের সকল ক্রিকেটপ্রেমী দর্শকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে একটা বিষয় জানাতে চাচ্ছি, খুব শিগগিরই আমার ক্রিকেট ক্যারিয়ারের কঠিন সিদ্ধান্তের দিকে যাচ্ছি। আগামী ১৬ নভেম্বর আমার টেস্ট ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। সেই সঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেটেরও ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। এটি আমার জীবনের ১৭ বছরের সবচেয়ে কঠিন ও আবেগের একটি মুহূর্ত।’

মায়ামি ছাড়ার ইঙ্গিত মেসির

প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩৭ ম্যাচে ২৪৬ ইনিংসে ৭৯৩০ রান ইমরুলের, গড় ৩৪.১৮। ২০টি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ২৭টি ফিফটি।

Related Posts
দুঃসংবাদ পেল কলকাতা নাইট রাইডার্স
Read More

দুঃসংবাদ পেল কলকাতা নাইট রাইডার্স

সবশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আসরে মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এখন সেই…
যুক্তরাষ্ট্রে নয়, ২০২৬ বিশ্বকাপের সব ম্যাচ মেক্সিকোতে খেলতে চায় ইরান
Read More

যুক্তরাষ্ট্রে নয়, ২০২৬ বিশ্বকাপের সব ম্যাচ মেক্সিকোতে খেলতে চায় ইরান

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে এক অনন্য কূটনৈতিক ও নিরাপত্তা সংকট তৈরি হয়েছে। মেক্সিকোতে অবস্থিত ইরানি দূতাবাস…
নেইমারকে বাইরে রেখে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা
Read More

নেইমারকে বাইরে রেখে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা

২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে দল গুছানোর খুব বেশি সময় নেই কার্লো আনচেলত্তির হাতে। মার্চের ফিফা উইন্ডোর প্রীতি…
অস্ট্রেলিয়ায় আশ্রয় নেওয়া আরও এক ইরানি নারী ফুটবলারের দেশত্যাগ
Read More

অস্ট্রেলিয়ায় আশ্রয় নেওয়া আরও এক ইরানি নারী ফুটবলারের দেশত্যাগ

অস্ট্রেলিয়ার মাটিতে রাজনৈতিক আশ্রয় গ্রহণকারী ইরান নারী ফুটবল দলের সদস্যদের নিয়ে শুরু হওয়া নাটকীয়তা যেন থামছেই না। গত…