টি-টোয়েন্টিতে ভারতের নতুন বিশ্ব রেকর্ড

টি-টোয়েন্টিতে ভারতের নতুন বিশ্ব রেকর্ড
টি-টোয়েন্টিতে ভারতের নতুন বিশ্ব রেকর্ড

টি-টোয়েন্টিতে এক বছরে সবচেয়ে বেশি বার ২০০ বা তার বেশি রান করার বিশ্ব রেকর্ডটা এতদিন ছিল যৌথভাবে ভারত, জাপান ও ইংল্যান্ডের ক্লাব বার্মিংহাম বিয়ার্সের দখলে। এবার বাকিদের পেছনে ফেলে রেকর্ডটা এককভাবে নিজের করে নিলো ভারত।

২০২৪ সালে এই ম্যাচসহ মোট ৮ বার দুইশ বা তার বেশি রানের ইনিংস খেলেছে ভারত। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টিতেও এক পঞ্জিকাবর্ষে কোনো দলের প্রথম।

এর আগে এক বছরে সর্বোচ্চ ৭ বার ২০০ বার তার বেশি রান করার কৃতিত্ব ছিল ভারত (২০২৩), জাপান (২০২৪) ও বার্মিংহাম বিয়ার্সের (২০২২)।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে ভারত তোলে ৬ উইকেটে ২১৯ রান। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ বলে ১০৭ রানের ইনিংস খেলেছেন তিলক ভার্মা। লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার ইনিংস থামে ২০৮ রানে। রেকর্ড গড়া এই ম্যাচে ১১ রানের জয় পেয়েছে ভারত।

নারায়ণগঞ্জের বন্দরে ডোবায় মিলল যুবকের মরদেহ

বড় লক্ষ্য তাড়ায় ভারতের চোখে চোখ রেখে লড়েছে দক্ষিণ আফ্রিকা। শেষ দুই ওভারে তাদের জয়ের জন্য দরকার ছিল ৫১ রান। ১৯তম ওভারে দুই ছক্কা ও তিন চারসহ ২৬ রান তুলে নেন মার্কো জানসেন। ফলে সমীকরণ নেমে আসে শেষ ৬ বলে ২৫ রানে। তবে শেষ ওভারে আর্শদীপ সেই রান ডিফেন্ড করেন।

Related Posts
দুঃসংবাদ পেল কলকাতা নাইট রাইডার্স
Read More

দুঃসংবাদ পেল কলকাতা নাইট রাইডার্স

সবশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আসরে মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এখন সেই…
যুক্তরাষ্ট্রে নয়, ২০২৬ বিশ্বকাপের সব ম্যাচ মেক্সিকোতে খেলতে চায় ইরান
Read More

যুক্তরাষ্ট্রে নয়, ২০২৬ বিশ্বকাপের সব ম্যাচ মেক্সিকোতে খেলতে চায় ইরান

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে এক অনন্য কূটনৈতিক ও নিরাপত্তা সংকট তৈরি হয়েছে। মেক্সিকোতে অবস্থিত ইরানি দূতাবাস…
নেইমারকে বাইরে রেখে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা
Read More

নেইমারকে বাইরে রেখে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা

২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে দল গুছানোর খুব বেশি সময় নেই কার্লো আনচেলত্তির হাতে। মার্চের ফিফা উইন্ডোর প্রীতি…
অস্ট্রেলিয়ায় আশ্রয় নেওয়া আরও এক ইরানি নারী ফুটবলারের দেশত্যাগ
Read More

অস্ট্রেলিয়ায় আশ্রয় নেওয়া আরও এক ইরানি নারী ফুটবলারের দেশত্যাগ

অস্ট্রেলিয়ার মাটিতে রাজনৈতিক আশ্রয় গ্রহণকারী ইরান নারী ফুটবল দলের সদস্যদের নিয়ে শুরু হওয়া নাটকীয়তা যেন থামছেই না। গত…