জিমেইল অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ, বন্ধ হচ্ছে লাখ লাখ একাউন্ট

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : জিমেইল অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ। লাখ লাখ অ্যাকাউন্ট হয়ে যাবে। ইতোমধ্যে এসব জিমেইল ব্যবহারকারীদের মেইল করেছে গুগল। গ্রাহকদের পাঠানো ই-মেইলে জিমেইল কর্তৃপক্ষ তথা গুগল জানিয়েছে, যে সব ব্যবহারকারী গত দুই বছর ধরে জিমেইলে সক্রিয় ছিলেন না, তাদের ওই অ্যাকাউন্ট ১ ডিসেম্বর থেকে মুছে ফেলা হবে।

জিমেইলের পক্ষ থেকে এমন মেল আসার পরে লাখ লাখ ব্যবহারকারীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। অনেকেই জানেন না, জিমেইল এবং অন্যান্য অনেক অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্টের সাহায্যে ব্যবহার করা যায়।

আপনার জিমেইল অ্যাকাউন্ট মুছে ফেলা হলে, ওই অন্য পরিষেবাগুলোও ব্যবহার করতে পারবেন না। আপনার অ্যাকাউন্ট মুছে ফেলার আগে, গুগল আপনাকে ইমেলের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য দেবে। যেন আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটিকে বাঁচিয়ে রাখতে পারবেন।

আপনি যদি এসব কাজ করেন, তবে আপনার অ্যাকাউন্ট মুছে ফেলা হবে না। গত ২ বছর ধরে আপনার গুগল অ্যাকাউন্ট ব্যবহার না করে থাকেন, তবে আপনি এটি আবার এখন সক্রিয় করে নিতে পারবেন। কিন্তু কিভাবে? জেনে নেয়া যাক।

প্রথমেই আপনাকে জিমেল খুলতে হবে। তারপরে ইমেল পড়ুন বা পাঠান। গুগল ড্রাইভ ব্যবহার করুন।
ইউটিউব ভিডিও দেখুন বা শেয়ার করুন। প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা বা গুগল সার্চ ব্যবহার করে যেকোনো কিছু সার্চ করে নিন। যেকোনো তৃতীয় পক্ষের অ্যাপ বা ওয়েবসাইট ইত্যাদিতে লগইন করতে গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে। এসব করলে আপনার অ্যাকাউন্ট মুছে ফেলা হবে না।

এমআরটি র‍্যাপিড পাস যেভাবে করবেন

আপনি যদি আপনার গুগল অ্যাকাউন্ট থেকে কোনো প্রোডাক্ট বা পরিষেবা কিনে থাকেন, তাহলে আপনার অ্যাকাউন্ট মুছে ফেলা হবে না। যে অ্যাকাউন্ট থেকে ইউটিউব ভিডিও পোস্ট করা হয়েছে, সেগুলোও নিরাপদ থাকবে। আপনি যদি আপনার অ্যাকাউন্টটি আপনার বাচ্চার অ্যাকাউন্টের সাথে লিংক করে থাকেন, তবে তা কোনোভাবে মুছে ফেলবে না গুগল।

Related Posts
মালয়েশিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ
Read More

মালয়েশিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ

শিশুদের অনলাইন নিরাপত্তা জোরদারে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নতুন বিধি-নিষেধ কার্যকর করেছে মালয়েশিয়া। চলতি…
আইফোন ১৮ প্রোতে আসছে পেশাদার ক্যামেরা প্রযুক্তি, বদলে যাবে মোবাইল ফটোগ্রাফি
Read More

আইফোন ১৮ প্রোতে আসছে পেশাদার ক্যামেরা প্রযুক্তি, বদলে যাবে মোবাইল ফটোগ্রাফি

অ্যাপলের আগামী প্রজন্মের আইফোন ১৮ সিরিজ নিয়ে প্রযুক্তি দুনিয়ায় জল্পনা-কল্পনা তুঙ্গে। বিভিন্ন সূত্রে ফাঁস হওয়া তথ্যে বলা হচ্ছে,…
স্মার্টফোন দীর্ঘদিন ব্যবহার করতে চান? এই পরামর্শগুলো মানুন
Read More

স্মার্টফোন দীর্ঘদিন ব্যবহার করতে চান? এই পরামর্শগুলো মানুন

প্রতি বছরই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নতুন নতুন স্মার্টফোন বাজারে আনছে। সামান্য আপডেট, উন্নত ক্যামেরা বা নতুন ডিজাইনের আকর্ষণে অনেক…