জিমেইল অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ, বন্ধ হচ্ছে লাখ লাখ একাউন্ট

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : জিমেইল অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ। লাখ লাখ অ্যাকাউন্ট হয়ে যাবে। ইতোমধ্যে এসব জিমেইল ব্যবহারকারীদের মেইল করেছে গুগল। গ্রাহকদের পাঠানো ই-মেইলে জিমেইল কর্তৃপক্ষ তথা গুগল জানিয়েছে, যে সব ব্যবহারকারী গত দুই বছর ধরে জিমেইলে সক্রিয় ছিলেন না, তাদের ওই অ্যাকাউন্ট ১ ডিসেম্বর থেকে মুছে ফেলা হবে।

জিমেইলের পক্ষ থেকে এমন মেল আসার পরে লাখ লাখ ব্যবহারকারীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। অনেকেই জানেন না, জিমেইল এবং অন্যান্য অনেক অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্টের সাহায্যে ব্যবহার করা যায়।

আপনার জিমেইল অ্যাকাউন্ট মুছে ফেলা হলে, ওই অন্য পরিষেবাগুলোও ব্যবহার করতে পারবেন না। আপনার অ্যাকাউন্ট মুছে ফেলার আগে, গুগল আপনাকে ইমেলের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য দেবে। যেন আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটিকে বাঁচিয়ে রাখতে পারবেন।

আপনি যদি এসব কাজ করেন, তবে আপনার অ্যাকাউন্ট মুছে ফেলা হবে না। গত ২ বছর ধরে আপনার গুগল অ্যাকাউন্ট ব্যবহার না করে থাকেন, তবে আপনি এটি আবার এখন সক্রিয় করে নিতে পারবেন। কিন্তু কিভাবে? জেনে নেয়া যাক।

প্রথমেই আপনাকে জিমেল খুলতে হবে। তারপরে ইমেল পড়ুন বা পাঠান। গুগল ড্রাইভ ব্যবহার করুন।
ইউটিউব ভিডিও দেখুন বা শেয়ার করুন। প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা বা গুগল সার্চ ব্যবহার করে যেকোনো কিছু সার্চ করে নিন। যেকোনো তৃতীয় পক্ষের অ্যাপ বা ওয়েবসাইট ইত্যাদিতে লগইন করতে গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে। এসব করলে আপনার অ্যাকাউন্ট মুছে ফেলা হবে না।

এমআরটি র‍্যাপিড পাস যেভাবে করবেন

আপনি যদি আপনার গুগল অ্যাকাউন্ট থেকে কোনো প্রোডাক্ট বা পরিষেবা কিনে থাকেন, তাহলে আপনার অ্যাকাউন্ট মুছে ফেলা হবে না। যে অ্যাকাউন্ট থেকে ইউটিউব ভিডিও পোস্ট করা হয়েছে, সেগুলোও নিরাপদ থাকবে। আপনি যদি আপনার অ্যাকাউন্টটি আপনার বাচ্চার অ্যাকাউন্টের সাথে লিংক করে থাকেন, তবে তা কোনোভাবে মুছে ফেলবে না গুগল।

Related Posts
আখেরি মোনাজাতের সময় বন্ধ থাকবে যেসব সড়ক
Read More

আখেরি মোনাজাতের সময় বন্ধ থাকবে যেসব সড়ক

আখেরি মোনাজাতের সময় বন্ধ থাকবে যেসব সড়ক জুমবাংলা ডেস্ক: বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত আগামীকাল রবিবার। আখেরি…
কয়েক ঘণ্টার মধ্যে জন্মেছিল চাঁদ, নতুন তথ্য বেড়িয়ে এলো
Read More

কয়েক ঘণ্টার মধ্যে জন্মেছিল চাঁদ, নতুন তথ্য বেড়িয়ে এলো

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ‘আয় আয় চাঁদ মামা, সোনামনির কপালে টিপ দিয়ে যা’। রাতের আকাশে চাঁদ দেখিয়ে…
বছরের প্রথম সূর্যগ্রহণ, যেসব ‘কুসংস্কার’ মানবেন না
Read More

বছরের প্রথম সূর্যগ্রহণ, যেসব ‘কুসংস্কার’ মানবেন না

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বছরের প্রথম বিরল এক সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব। আগামী ৮ এপ্রিল মেক্সিকো,…