চেন্নাইয়ে র‍্যালি বিতর্কে আইনি জটিলতায় থালাপতি বিজয়

চেন্নাইয়ে র‍্যালি বিতর্কে আইনি জটিলতায় থালাপতি বিজয়
চেন্নাইয়ে র‍্যালি বিতর্কে আইনি জটিলতায় থালাপতি বিজয়
সময়টা ভালো যাচ্ছে না দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়-এর। কিছুদিন আগে তার আসন্ন সিনেমা মুক্তির আগেই এইচডি প্রিন্টে ফাঁস হয়ে যায়, আর এরই মধ্যে নতুন করে আইনি জটিলতায় পড়েছেন তিনি। সর্বশেষ খবর অনুযায়ী, তার বিরুদ্ধে মামলা করেছে চেন্নাই পুলিশ।

জানা গেছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে অনুমতি ছাড়াই বড় আকারের জনসভা ও র‍্যালি আয়োজনের অভিযোগে বৃহস্পতিবার এই পদক্ষেপ নেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চেন্নাই-এর টি-নগর এলাকায় বিজয়ের রাজনৈতিক দলের উদ্যোগে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। তবে এ কর্মসূচির জন্য আগে থেকে কোনো পুলিশি অনুমতি নেওয়া হয়নি। জনবহুল এলাকায় এই র‍্যালির কারণে তীব্র যানজট ও জনভোগান্তির সৃষ্টি হয়।

নির্বাচন কমিশনের বিশেষ ফ্লাইং স্কোয়াড কর্মকর্তাদের অভিযোগের ভিত্তিতে মাম্বালাম থানার পুলিশ বিজয় এবং তার দলের নেতা এন আনন্দের বিরুদ্ধে মামলা দায়ের করে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অবৈধ সমাবেশ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।

র‍্যালির সময় বিজয়কে একটি খোলা ছাদের গাড়িতে দাঁড়িয়ে সমর্থকদের অভিবাদন জানাতে দেখা যায়। সেই মুহূর্তের ছবি ও ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। হাজারো ভক্তের উপস্থিতি ও আলোকসজ্জার কারণে দীর্ঘ সময় ধরে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিজয় আনুষ্ঠানিকভাবে তার রাজনৈতিক দল তামিলাগা ভেট্টি কাজাগাম গঠনের ঘোষণা দেন। তখন তিনি জানিয়েছিলেন, অভিনয়ের পাশাপাশি এখন থেকে রাজনীতি ও জনসেবায় আরও বেশি মনোযোগ দেবেন।

Related Posts
৮ ব্যাংক অ্যাকাউন্টে মাত্র ৩৬ হাজার, তবু বিলাসবহুল জীবন—নায়িকার চমকপ্রদ তথ্য
Read More

৮ ব্যাংক অ্যাকাউন্টে মাত্র ৩৬ হাজার, তবু বিলাসবহুল জীবন—নায়িকার চমকপ্রদ তথ্য

টলিউড অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়-কে ঘিরে এবার চমকপ্রদ আর্থিক তথ্য সামনে এসেছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে…
মাত্র ৪১ বছর বয়সে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ ভেনুগোপাল
Read More

মাত্র ৪১ বছর বয়সে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ ভেনুগোপাল

দক্ষিণ ভারতের টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ ভেনুগোপাল দীর্ঘদিন অসুস্থ থাকার পর না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। মৃত্যুকালে তার…
বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘ভূত বাংলা’, আয় ১৮ কোটি ছুঁইছুঁই
Read More

বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘ভূত বাংলা’, আয় ১৮ কোটি ছুঁইছুঁই

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা অক্ষয় কুমার অভিনীত হরর-কমেডি সিনেমা ভূত বাংলা। মুক্তির প্রথম দিনেই…