কবরস্থানে ফেলে যাওয়া সেই বৃদ্ধ বাবা-মায়ের দায়িত্ব নিলো উপজেলা প্রশাসন

কবরস্থানে ফেলে যাওয়া সেই বৃদ্ধ বাবা-মায়ের দায়িত্ব নিলো উপজেলা প্রশাসন
কবরস্থানে ফেলে যাওয়া সেই বৃদ্ধ বাবা-মায়ের দায়িত্ব নিলো উপজেলা প্রশাসন

জুমবাংলা ডেস্ক : সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দূর্গম বাঘুটিয়া ইউনিয়নের সম্ভুদিয়া কবরস্থানের পাশে ফেলে যাওয়া সেই বৃদ্ধ বাবা-মায়ের দায়িত্ব নিয়েছেন চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান। গণমাধ্যমে প্রকাশিত বিষয়টি তার নজরে এলে শুক্রবার সকালে চৌহালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলামকে দিয়ে নগদ ১০ হাজার টাকা ও তাদের চিকিৎসার ব্যবস্থা করেন তিনি।

এর আগে চৌহালী উপজেলার দূর্গম উমারপুর ইউনিয়ননের হাপানিয়া গ্রামের হামিদ মোল্লা (৮৬) ও তার স্ত্রী ফজিলা খাতুন (৭৭) এর ৫ ছেলে ও দুই মেয়ে থাকার পরও পাঁচ ছেলে তাদের ভরণপোষণ না দিয়ে সেজ ছেলের বউ বৃদ্ধ বাবা-মাকে হাপানিয়ার চরে পাঠিয়ে দেয়। সেখানে কিছুদিন এক ভাগ্নের বাড়িতে আশ্রয় নিলে কয়েক মাস পরে তারাও অবহেলা অযত্ন শুরু করেন। এরপর সেখান থেকে বুধবার তাদের সম্ভুদিয়া কবরস্থানের পাশে রাস্তার ধারে রেখে যায়। তাদের অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা সম্ভুদিয়ায় তার বিধবা মেয়ে মনোয়ারা খাতুনকে খবর দিলে তিনি ছুটে এসে তার বৃদ্ধ বাবা-মাকে বাড়িতে নিয়ে যান।

ওই বৃদ্ধ দম্পত্তি জানায়, সন্তানদের মানুষ করতে জীবনের পুরোটা সময় হাড়ভাঙ্গা পরিশ্রম করেছি। আশা ছিল শেষ বয়সে তারা আমাদের দেখবে। কিন্তু দেখা তো দূরে থাক তারা আমাদের কবরস্থানের পাশে ফেলে গেছে।

এ বিষয়ে বাঘুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, বৃদ্ধ দম্পতিকে তার ইউনিয়নের পক্ষ থেকে ভাতা কার্ডসহ সকল ব্যবস্থা করে দেয়া হবে।

চৌহালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম বলেন, তাদের দ্রুত ভাতা কার্ড করে দেয়াসহ অন্যান্য ব্যবস্থা করা হবে।

এদিকে চৌহালীর ইউএনও মাহবুব হাসান তাদের ঘর তুলে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি বাবা-মাকে ভরণপোষণ না করার অপরাধে ছেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ওসিকে নির্দেশ দিয়েছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম মোল্লাও তাদের খোঁজখবর নিচ্ছেন।

Related Posts
বরিশাল সিটি করপোরেশনের কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ
Read More

বরিশাল সিটি করপোরেশনের কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে দেওয়া ঈদ উপহারের অর্থ পেয়েছেন বরিশাল সিটি করপোরেশনের ১ হাজার ৩৭৮ জন পরিচ্ছন্নতা…
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
Read More

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত হলেও অলৌকিকভাবে বেচে গেছে দেড় বছরের এক শিশু। গুরুতর…
এক ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
Read More

এক ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

সাইফুল ইসলাম : ঝড়-বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল…
মাংস দেওয়ার নামে ৭৭ লাখ টাকা নিয়ে উধাও সমিতি
Read More

মাংস দেওয়ার নামে ৭৭ লাখ টাকা নিয়ে উধাও সমিতি

ঈদকে সামনে রেখে মাংস দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বছরজুড়ে সঞ্চয়ের নামে প্রায় ৭৭ লাখ টাকা সংগ্রহ করে উধাও হয়ে…