ইরান উপকূলের কাছাকাছি ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন

ইরান উপকূলের কাছাকাছি ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন
ইরান উপকূলের কাছাকাছি ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন
ইরান উপকূলের কাছাকাছি ১০ হাজারের বেশি সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ইরান অবরোধ কার্যকর করতে এসব সেনা মোতায়েন করা হয়। শুক্রবার (১৭ এপ্রিল) মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

আল জাজিরা খবরে বলা হয়, সেন্টকম একটি বিমানবাহী রণতরী থেকে তোলা ছবি প্রকাশ করেছে। তাদের দাবি, ইরানের ওপর নৌ অবরোধে অংশ নিচ্ছে এই যুদ্ধযান। সেন্টকম ১০ হাজারের বেশি মার্কিন নৌসেনা, মেরিন এবং বিমানসেনা ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় প্রবেশ বা প্রস্থানের চেষ্টাকারী জাহাজগুলোর বিরুদ্ধে এই অবরোধ কার্যকর করছে।

এদিকে শুক্রবার লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি খুলে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী, লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি চলাকালীন সব ধরনের বাণিজ্যিক জাহাজ এই পথ দিয়ে নিরাপদে যাতায়াত করতে পারবে।

পাকিস্তানে সোমবার দ্বিতীয় দফায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় বলেন, ‘ইরান এইমাত্র ঘোষণা করেছে যে প্রণালিটি সম্পূর্ণভাবে উন্মুক্ত এবং পূর্ণ চলাচলের জন্য প্রস্তুত। ধন্যবাদ!’ তবে হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজের জন্য খুলে দেওয়ার ইরানের ঘোষণা সত্ত্বেও অবরোধ অব্যাহত থাকবে বলে জানান ট্রাম্প।

সূত্র: আল-জাজিরা

Related Posts
খালেদা জিয়ার গৃহপরিচারিকা ফাতেমার ভাতিজিকে দেখতে ঢামেকে স্বাস্থ্যমন্ত্রী
Read More

খালেদা জিয়ার গৃহপরিচারিকা ফাতেমার ভাতিজিকে দেখতে ঢামেকে স্বাস্থ্যমন্ত্রী

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গৃহপরিচারিকা ফাতেমা বেগমের অসুস্থ ভাতিজি সীমাকে (৩২) দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে…
সরকারের ২ মাস পূর্তিতে সংবাদ সম্মেলন আজ
Read More

সরকারের ২ মাস পূর্তিতে সংবাদ সম্মেলন আজ

সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর তেজগাঁও…
হরমুজ প্রণালিতে নতুন ফি আদায়ের ইঙ্গিত ইরানের
Read More

হরমুজ প্রণালিতে নতুন ফি আদায়ের ইঙ্গিত ইরানের

হরমুজ প্রণালিতে নতুন ফি আদায়ের ইঙ্গিত দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, প্রণালিতে জাহাজ চলাচলের ক্ষেত্রে ‘প্রচলিত ফি’ আরোপ করা…
যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার ঢাকায় আসছেন আজ
Read More

যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার ঢাকায় আসছেন আজ

তিন দিনের সফরে আজ শনিবার (১৮ এপ্রিল) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে.…