আল আকসা মসজিদে জুমার নামাজে নিষেধাজ্ঞা দিল ইসরায়েল

আল আকসা মসজিদে জুমার নামাজে নিষেধাজ্ঞা দিল ইসরায়েল
আল আকসা মসজিদে জুমার নামাজে নিষেধাজ্ঞা দিল ইসরায়েল
আল আকসা মসজিদে জুমার নামাজে নিষেধাজ্ঞা দিল ইসরায়েল
জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে শুক্রবার জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রশাসন।

বৃহস্পতিবার ইসরায়েলি বেসামরিক প্রশাসন এক বিবৃতিতে জানায়, চলতি সপ্তাহে আল আকসা মসজিদে শুক্রবারের জুমার নামাজ অনুষ্ঠিত হবে না। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের চলমান যুদ্ধ পরিস্থিতি এবং নিরাপত্তা শঙ্কার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।

ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ মুসলমানদের অন্যতম পবিত্র স্থান। ১৯৬৭ সালের ছয়দিনের যুদ্ধের পর জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। এরপর থেকেই এই পবিত্র এলাকার প্রশাসনিক নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে রয়েছে।

আরও পড়ুনঃ ‘উবারের ফাঁদে’ কুবি শিক্ষক অপহরণ, লাক্ষ টাকা লুট

ইসরায়েলি বেসামরিক প্রশাসনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হিশাম ইব্রাহিম এক বিবৃতিতে বলেছেন, জেরুজালেমের পুরান শহরের সব পবিত্র স্থান শুক্রবার বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে ওয়েস্টার্ন ওয়াল, আল আকসা মসজিদ, চার্চ অব দ্য হোলি সেপালকার।

তিনি বলেন, এসব স্থানে কোনো ইবাদতকারী, পর্যটক কিংবা অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।

Related Posts
ইরানে আরও একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি, উত্তেজনা চরমে
Read More

ইরানে আরও একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি, উত্তেজনা চরমে

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে দাবি করেছে, দেশটির আকাশে একটি মার্কিন-ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত হতে…
কেরানীগঞ্জের গ্যাসলাইট কারখানায় আগুনে নিহত ৫
Read More

কেরানীগঞ্জের গ্যাসলাইট কারখানায় আগুনে নিহত ৫

কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইট কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণের পর পুড়ে যাওয়া কারখানাটি থেকে এখন পর্যন্ত ৫…
ব্যাংকে লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করে বিজ্ঞপ্তি
Read More

ব্যাংকে লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করে বিজ্ঞপ্তি

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের ব্যাংকগুলোতে লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সরকারের ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচির…
ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী
Read More

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর কোনো সংবাদ প্রকাশ করা যাবে…