আরাফাতের ময়দানে লাখ লাখ হাজি, বাংলায় হজের খুতবা শুনবেন যেভাবে

আরাফাতের ময়দানে লাখ লাখ হাজি, বাংলায় হজের খুতবা শুনবেন যেভাবে
আরাফাতের ময়দানে লাখ লাখ হাজি, বাংলায় হজের খুতবা শুনবেন যেভাবে

আন্তর্জাতিক ডেস্ক: আজ আরাফাতের ময়দানে অবস্থান করছেন লাখ লাখ হাজি। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর থাকবে পাহাড়েঘেরা এ প্রান্তর। স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার দিকে মসজিদে নামিরা থেকে হাজিদের উদ্দেশে খুতবা দেবেন সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের সদস্য শায়খ ড. ইউসুফ বিন মুহাম্মদ বিন সায়িদ।

টানা চতুর্থবারের মতো এবারও হজের খুতবা বাংলা ভাষায় হজের খুতবা শোনা যাবে।

এবার খুতবার বাংলা অনুবাদ করবেন ড. খলীলুর রহমান ও আ ফ ম ওয়াহিদুর রহমান। তাদের সঙ্গে থাকবেন মুবিনুর রহমান ফারুক ও নাজমুস সাকিব। তাঁরা সবাই মক্কার বিখ্যাত উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।
হজের খুতবা শুনতে যেকোনো ডিভাইস থেকে মানারাতুল হারামাইন (https://manaratalharamain.gov.sa/home) ওয়েবসাইটে প্রবেশ করে একটি ভাষা নির্বাচন করতে হবে।

মানারাতুল হারামাইন অ্যাপ, আল কোরআন চ্যানেল ও আস সুন্নাহ চ্যানেলসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের ইউটিউব, ফেসবুক ও টুইটারে খুতবাটি শোনা যাবে। তা ছাড়া ওয়েবসাইট থেকে বিগত বছরের খুতবা শোনার ব্যবস্থা রয়েছে। মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি বিভাগের তত্ত্বাবধানে অনুবাদের পুরো কার্যক্রম পরিচালিত হয়।
এ বছর বিশ্বের ৩০ কোটির বেশি মানুষ লাইভ সম্প্রচারিত খুতবাটি শুনবে বলে আশা করা হচ্ছে।

তাই ২০টির বেশি ভাষায় এর সরাসরি অনুবাদ সম্প্রচারের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। তা হলো ইংরেজি, ফরাসি, ফার্সি, উর্দু, বাংলা, হাউসা, রাশিয়ান, তুর্কি, পাঞ্জাবি, চীনা, মালয়, সোয়াহিলি, স্প্যানিশ, পর্তুগিজ, আমহারিক, জার্মান, সুইডিশ, ইতালীয়, মালায়ালাম, বসনিয়ান ও ফিলিপিনো।

লাখ লাখ হাজির লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান

Related Posts
সৌদি-আরব আমিরাত-কাতারের তেল স্থাপনায় হামলার নির্দেশ ইরানের
Read More

সৌদি-আরব আমিরাত-কাতারের তেল স্থাপনায় হামলার নির্দেশ ইরানের

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের কয়েকটি তেল স্থাপনায় কয়েক ঘণ্টার মধ্যে হামলা চালানো হবে এমনটি জানিয়ে…
রমজানে পবিত্র মক্কা নগরীতে রেকর্ড ৩৭.৮০ কোটি কল!
Read More

রমজানে পবিত্র মক্কা নগরীতে রেকর্ড ৩৭.৮০ কোটি কল!

পবিত্র রমজান মাসে মক্কা ও মদিনায় যোগাযোগ ব্যবস্থায় অভাবনীয় সাফল্য অর্জন করার দাবি করেছে সৌদি আরবের কমিউনিকেশনস, স্পেস…
তুরস্ক ও সিঙ্গাপুরে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা
Read More

তুরস্ক ও সিঙ্গাপুরে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

জ্যোতির্বিজ্ঞানের গণনার ওপর ভিত্তি করে তুরস্ক ও সিঙ্গাপুরে পবিত্র ঈদুল ফিতরের পৃথক তারিখ ঘোষণা দেওয়া হয়েছে। দেশ দুটি…