আজ বিজয় দিবস উপলক্ষে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রো রেল

আজ বিজয় দিবস উপলক্ষে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রো রেল
আজ বিজয় দিবস উপলক্ষে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রো রেল
আজ বিজয় দিবস উপলক্ষে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রো রেল
মহান বিজয় দিবস উপলক্ষে তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় প্যারাজাম্প ও এয়ার শো আয়োজনের কারণে আজ মঙ্গলবার ৪০ মিনিট মেট্রো রেল চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। ঢাকা মাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) গতকাল সোমবার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টে এ তথ্য জানিয়েছে।

পোস্টে জানায়, প্যারাট্রম্পারদের নিরাপত্তার স্বার্থে ওই দিন সকাল ১১টা ৫০ মিনিট থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মেট্রো রেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যাত্রীসেবা প্রদানের ক্ষেত্রে এই সাময়িক অসুবিধার জন্য মেট্রো রেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং যাত্রীদের সহযোগিতা কামনা করছে।

এদিকে মেট্রো রেল প্যাসেঞ্জার কমিউনিটির মেসেঞ্জার গ্রুপে দেওয়া তথ্য অনুযায়ী, পুরাতন বিমানবন্দর এলাকায় আয়োজিত এয়ার শো দেখতে আগত যাত্রীরা সকাল ৮টা থেকে ১০টার মধ্যে আগারগাঁও স্টেশনে নামার জন্য অনুরোধ করা হয়েছে। এ ছাড়া যাত্রীদের উদ্দেশে আরো কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ট্রেন ও স্টেশন এলাকায় পানাহার না করা, পরিচ্ছন্নতা বজায় রাখতে যাত্রীদের সহযোগিতা করা।

মেট্রো রেল কর্তৃপক্ষ ও যাত্রী কমিউনিটি সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিজয় দিবসের কর্মসূচি নির্বিঘ্ন ও নিরাপদভাবে সম্পন্ন করতে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।

যাত্রীদের নির্ধারিত সময় ও নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

https://inews.zoombangla.com/osman-hadi-er-gulibiddo/

Related Posts
যমুনা সেতুতে একদিনে তিন কোটি ৩৯ লাখ টাকা টোল আদায়
Read More

যমুনা সেতুতে একদিনে তিন কোটি ৩৯ লাখ টাকা টোল আদায়

ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে নাড়ির টানে ঘরমুখো হচ্ছে মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যাও…
নারীর ক্ষমতায়ন নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
Read More

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

নারীর সমঅধিকার ও ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (১৭ মার্চ)…
মধ্যপ্রাচ্য যুদ্ধের বিশ্বব্যাপী নেতিবাচক প্রভাব সবার ওপর পড়বে: আরাঘচি
Read More

মধ্যপ্রাচ্য যুদ্ধের বিশ্বব্যাপী নেতিবাচক প্রভাব সবার ওপর পড়বে: আরাঘচি

চলমান মধ্যপ্রাচ্য যুদ্ধের বৈশ্বিক পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে এবং এর প্রভাব থেকে কেউ রেহাই পাবে না বলে হুঁশিয়ারি…