অভিনেত্রী অর্ষা’র কাছে স্বামীর যে চাওয়া

অভিনেত্রী অর্ষা’র কাছে স্বামীর যে চাওয়া
অভিনেত্রী অর্ষা’র কাছে স্বামীর যে চাওয়া
সম্প্রতি ‘ওরা সাত জন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর জন্য নির্বাচিত হয়েছেন নাজিয়া হক অর্ষা। তবে শক্তিশালী এই অভিনেত্রী শুধু অভিনয় প্রতিভা নিয়েই জন্মগ্রহণ করেননি, তার রয়েছে আরো অনেক গুণ।

ছবি তোলা, ছবি আঁকা, সেলাই-তিনটি ক্ষেত্রেই অর্ষার নান্দনিক প্রতিভা মুগ্ধ করে স্বামী মোস্তাফিজুর নূর ইমরানকে। ইমরান চান, অর্ষা একদিন তার নিজের তোলা ছবি নিয়ে একটি প্রদর্শনী করুক।

নাজিয়া হক অর্ষা মনে করেন, তিনি সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেও স্বামী ইমরান খুব শিগগিরই আরো অনেক রাষ্ট্রীয়-আন্তর্জাতিক সম্মাননা বাড়িতে নিয়ে আসবে। কারণ খুব শিগগিরই বেশ কয়েকটি কাঙ্খিত চলচ্চিত্রে শক্তিশালী চরিত্রে দেখা যাবে তাকে। এর মধ্যে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, এন রাশেদ চৌধুরীর ‘সখী রঙ্গমালা’ অন্যতম।

যদিও মোস্তাফিজুর নূর ইমরানকে প্রায় সব নির্মাতা কিছুটা ভিন্নধর্মী চরিত্রে ভাবলেও ইমরান চান, নাচ-গান সমৃদ্ধ সিনেমায় অভিনয় করতে।

২০০৯ সালে রিয়ালিটি শো ‘সুপার হিরো সুপার হিরোইন’ প্রতিযোগিতায় ৪র্থ স্থান অধিকার করেছিলেন ইমরান। কাকতালীয়ভাবে নাজিয়া হক অর্ষাও একই বছর ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এবং ৪র্থ স্থান অধিকার করেছিলেন।

এই দুই গুণী অভিনয়শিল্পীর পরিচয়, প্রণয়, পরিণয় সব গল্পই প্রথমবারের মতো তারা শেয়ার করেছেন মাছরাঙা টেলিভিশনের বিশেষ ঈদ আয়োজন ‘রাঙা সকাল’-এ।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

আসছে ঈদের ৩য় দিন সকাল ৭টা থেকে ৯টায় প্রচারিত হবে রুম্মান রশীদ খান ও ইয়াসমিন লাবণ্য’র সঞ্চালনায় এই বিশেষ পর্বটি।

প্রযোজনা করেছেন জোবায়ের ইকবাল।

Total
0
Shares
Related Posts
প্রথমবার বাংলাদেশের সিনেমায় বলিউডের নাতালিয়া
Read More

প্রথমবার বাংলাদেশের সিনেমায় বলিউডের নাতালিয়া

আসন্ন ঈদুল ফিতরের অন্যতম দর্শক প্রতিক্ষিত সিনেমা ‘রাক্ষস’। ইতোমধ্যে শ্রীলঙ্কার পর ভারতে সিনেমাটির শুটিং সম্পন্ন করে ঢাকায় ফিরেছে…
আবেগ নয়, বাস্তবায়নের জন্য ইচ্ছাশক্তি জরুরি : শ্রুতি হাসান
Read More

আবেগ নয়, বাস্তবায়নের জন্য ইচ্ছাশক্তি জরুরি : শ্রুতি হাসান

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে ভারতের জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী শ্রুতি হাসান নিজের ক্যারিয়ার ও নারী ক্ষমতায়ন নিয়ে…