স্টেডিয়ামের গেটে আটক সাকিব

স্টেডিয়ামের গেটে আটক সাকিব
স্টেডিয়ামের গেটে আটক সাকিব

স্পোর্টস ডেস্ক : সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় ওয়ানডে। তবে ম্যাচ চলাকালীন এক দর্শকের প্রবেশ নিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা ও হাতাহাতির জেরে ম্যাচের সিকিউরিটির দায়িত্বে থাকা সাকিব নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ।

আজ সোমবার বিকাল ৫ টার দিকে স্টেডিয়ামের ৩ নাম্বার গেটে এ ঘটনা ঘটে। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যায়, মাঠে দর্শক প্রবেশ করানো নিয়ে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয় সেই যুবকের। এমনকি ঘটনা এক পর্যায়ে হাতাহাতিতেও গড়ায়। সাকিবের শার্টের বোতাম ছেঁড়া দেখা গেছে। পরে তাকে আটক করে সিলেটের বিমানবন্দর থানায় নিয়ে যাওয়া হয়।

শাকিব খানের অস্ট্রেলিয়াকাণ্ডে মুখ খুললেন বুবলী

এ নিয়ে মাঠের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা দেবাংশু জানান, ‘আমি এখনও ঘটনার বিস্তারিত জানি না। শুনেছি কোনো একটা সমস্যা হয়েছে। এখন তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। কি কারণে এই ঘটনা তা খতিয়ে দেখার জন্য তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।’

Related Posts
ফিটনেস ঠিক রাখতে মদ্যপান ছাড়লেন চাহাল
Read More

ফিটনেস ঠিক রাখতে মদ্যপান ছাড়লেন চাহাল

আসন্ন আইপিএল ২০২৬-কে সামনে রেখে নিজের জীবনযাত্রায় বড় পরিবর্তন এনেছেন ভারতীয় লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল। তিনি জানিয়েছেন, ফিটনেস ও…
দুঃসংবাদ পেল কলকাতা নাইট রাইডার্স
Read More

দুঃসংবাদ পেল কলকাতা নাইট রাইডার্স

সবশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আসরে মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এখন সেই…
যুক্তরাষ্ট্রে নয়, ২০২৬ বিশ্বকাপের সব ম্যাচ মেক্সিকোতে খেলতে চায় ইরান
Read More

যুক্তরাষ্ট্রে নয়, ২০২৬ বিশ্বকাপের সব ম্যাচ মেক্সিকোতে খেলতে চায় ইরান

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে এক অনন্য কূটনৈতিক ও নিরাপত্তা সংকট তৈরি হয়েছে। মেক্সিকোতে অবস্থিত ইরানি দূতাবাস…