মেটার নতুন স্মার্ট চশমায় যত ফিচার

মেটার নতুন স্মার্ট চশমায় যত ফিচার
মেটার নতুন স্মার্ট চশমায় যত ফিচার

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : অগমেন্টেড ও ভার্চুয়াল রিয়ালিটিভিত্তিক হেডসেটের পাশাপাশি এবার নতুন স্মার্ট গ্লাস উন্মোচন করেছে মেটা। আগেও স্মার্ট গ্লাস এনেছে মার্কিন কোম্পানিটি। তবে বর্তমান গ্লাসটি আগের ভার্সনের তুলনায় আরো উন্নত। চশমা পরে যেকোনো পয়েন্ট অব ভিউ থেকে ছবি তোলার পাশাপাশি ভিডিও রেকর্ড করা যাবে।

মেটা রে-ব্যান স্মার্ট গ্লাসের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর ফার্স্ট পার্সন পার্সপেক্টিভ লাইভস্ট্রিমিং। এর সাহায্যে ব্যবহারকারীরা যা দেখবেন সেটির লাইভস্ট্রিমিং করতে পারবেন। যদিও ফেসবুক ও ইনস্টাগ্রামেই এ সুবিধা সীমাবদ্ধ।

স্মার্ট গ্লাসের ফ্রেমে দেয়া হয়েছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর ও এলইডি ইউনিট। এ চশমার ক্যামেরা ব্যবহার করে ৩০২৪X৪০৩২ পিক্সেলের ছবি এবং ১০৮০ পিক্সেল ভিডিও ক্যাপচার করা যাবে। মেটা ভিউ অ্যাপের মাধ্যমে দ্রুত সময়ে ফাইল শেয়ারও করা যাবে।

যে কারণে শিশিরের চোখে সাকিব ‘মীরজাফর’

পারফরম্যান্সের জন্য চশমায় কোয়ালকমের স্ন্যাপড্রাগন এআর১ জেন১ প্লাটফর্ম প্রসেসর ব্যবহার করা হয়েছে। সেই সঙ্গে আছে ৩২জিবি ইনবিল্ট স্টোরেজ। এক চার্জে ৪ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। তবে চার্জিং কেসে থাকা অবস্থায় চশমাটি ৩২ ঘণ্টা অতিরিক্ত ব্যাকআপ দিতে পারে। সুরক্ষার জন্য চশমায় আইপিএক্স৪ রেটিং রয়েছে। স্ট্যান্ডার্ড লেন্সসহ স্মার্ট চশমার দাম পড়বে ২৯৯ মার্কিন ডলার। অন্যদিকে পোলারাইজড ও ট্রানজিশন লেন্স দিয়ে এর দাম পড়বে ৩২৯ ও ৩৭৯ ডলার।

Total
0
Shares
Related Posts
চীনের জন্মহার সংকট মোকাবিলায় স্বয়ংক্রিয় প্রযুক্তির রোবট
Read More

চীনের জন্মহার সংকট মোকাবিলায় স্বয়ংক্রিয় প্রযুক্তির রোবট

জন্মহারের ধারাবাহিক পতন এবং ক্রমশ সংকুচিত হওয়া কর্মক্ষম জনশক্তি মোকাবিলায় চীন এখন রোবট ও অটোমেশনের ওপর ব্যাপকভাবে নির্ভর…
ইন্টারনেট বন্ধ থাকলেও বার্তা পৌঁছাবে বিটচ্যাটে
Read More

ইন্টারনেট বন্ধ থাকলেও বার্তা পৌঁছাবে বিটচ্যাটে

এতোদিন মেসেজ পাঠাতে ইন্টারনেট বা ডেটা লাগবেই—এটাই আমাদের স্বাভাবিক ধারণা। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা অন্যান্য মেসেজিং অ্যাপ ব্যবহার করতে…
বিশ্বকাপের আগে ইংল্যান্ড দল থেকে অবসর নিলেন কাইল ওয়াকার
Read More

বিশ্বকাপের আগে ইংল্যান্ড দল থেকে অবসর নিলেন কাইল ওয়াকার

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ইংল্যান্ডের অভিজ্ঞ ডিফেন্ডার কাইল ওয়াকার। সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় জাতীয় দলকে বিদায় বলেন…
অতিরিক্ত এআই নির্ভরতায় দিন দিন হ্রাস পাচ্ছে মানুষের চিন্তাশক্তি
Read More

অতিরিক্ত এআই নির্ভরতায় দিন দিন হ্রাস পাচ্ছে মানুষের চিন্তাশক্তি

বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। কোডিং, ডিজাইন, মার্কেটিং থেকে শুরু…