ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুসের সঙ্গে চুক্তি নবায়ন করল রিয়াল

ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুসের সঙ্গে চুক্তি নবায়ন করল রিয়াল
ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুসের সঙ্গে চুক্তি নবায়ন করল রিয়াল

স্পোর্টস ডেস্ক : স্পেনে লাগাতার বর্ণবাদের শিকার হওয়ায় গুঞ্জন উঠেছিল, ভিনিসিয়ুস জুনিয়র আর থাকবেন না রিয়াল মাদ্রিদে। কিন্তু লস ব্লাঙ্কোসদের ছেড়ে সহসা কোথাও যাচ্ছেন না তিনি। যদিও কোচ কার্লো আনচেলত্তি জানান, ব্রাজিলিয়ান তারকা সান্তিয়াগো বার্নাব্যুতেই থাকবেন। তার কথার সত্যতা প্রমাণ করে রিয়ালের সঙ্গে নতুন চুক্তিতে সই করলেন ভিনিসিয়ুস।

মঙ্গলবার (৩১ অক্টোবর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটি জানিয়েছে, রিয়ালের সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের চুক্তিতে রিলিজ ক্লজ রাখা হয়েছে ১০০ কোটি ইউরো। সমান রিলিজ ক্লজ আছে তার সতীর্থ ফেদেরিকো ভালভার্দে ও এদুয়ার্দো কামাভিঙ্গারও।

২০১৮ সালে মাত্র ১৮ বছর বয়সে ৩৮ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফি’তে ব্রাজিলের ফ্লামেঙ্গো থেকে রিয়ালে পাড়ি জমান ভিনি। এরপর এখন পর্যন্ত তিনি ৯টি শিরোপা জেতার স্বাদ পেয়েছেন। এরমধ্যে আছে ১টি চ্যাম্পিয়নস লিগ, ২টি লা লিগা, ২টি স্প্যানিশ সুপার কাপ, ২টি ক্লাব বিশ্বকাপ, ১টি করে কোপা দেল রে এবং ইউরোপিয়ান সুপার কাপের শিরোপা।

কেউ সাপোর্ট না করলেও কিছু করার নেই : লিটন

রিয়ালের জার্সিতে ভিনি এখন পর্যন্ত ২৩৫ ম্যাচ খেলেছেন। যার মধ্যে গোল করেছেন মোটে ৬৩টি। এবারের ব্যালন ডি’অরের ভোটাভুটিতে ষষ্ঠ স্থানে ছিলেন ভিনি। আর শীর্ষে থেকে বর্ষসেরার পুরস্কার গেছে লিওনেল মেসির হাতে। তবে ভিনি একেবারে খালি হাতে ফেরেননি। গত দুই বছরে বর্ণবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া এবং নিজ দেশ ব্রাজিলের শিক্ষাক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতি হিসেবে সক্রেটিস পুরস্কার জিতেছেন তিনি।

Related Posts
আর মাত্র ১০ দিন, ফুটবল জ্বরে কাঁপতে প্রস্তুত পুরো বিশ্ব
Read More

আর মাত্র ১০ দিন, ফুটবল জ্বরে কাঁপতে প্রস্তুত পুরো বিশ্ব

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আগামী ১১ জুন পর্দা উঠছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর বিশ্বকাপের। মাঠের লড়াই…
বিশ্বকাপের আগে পানামাকে ৬ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল
Read More

বিশ্বকাপের আগে পানামাকে ৬ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল

বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত ছন্দে দেখা গেল ব্রাজিলকে। রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে…
বিসিবি নির্বাচন পর্যবেক্ষণে আসছে আইসিসির প্রতিনিধিদল
Read More

বিসিবি নির্বাচন পর্যবেক্ষণে আসছে আইসিসির প্রতিনিধিদল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আসছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি প্রতিনিধিদল। আজ…
স্কটল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
Read More

স্কটল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের

হার দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করল বাংলাদেশের মেয়েরা। এডিনবার্গে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক স্কটল্যান্ডের কাছে ৮ উইকেট…