বিকাশ এজেন্ট হওয়ার নিয়ম

বিকাশ এজেন্ট হওয়ার নিয়ম
বিকাশ এজেন্ট হওয়ার নিয়ম
বিকাশ এজেন্ট হওয়ার নিয়ম

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বর্তমানে আমাদের দেশে বিকাশ একটি জনপ্রিয় ব্যবসা। দেশের অনেকেই এখন বিকাশ এজেন্ট ব্যবসা করে টাকা আয় করছেন। আপনি যদি আপনার দোকানে বিকাশ এজেন্ট নিতে চান তাহলে আপনি দুই ভাবে এজেন্ট হতে পারবেন। বিকাশ একাউন্ট নেই এমন একটি সিম কার্ড নিয়ে আপনি বিকাশের ওয়েবসাইট থেকে আবেদন করে কিংবা ডিস্ট্রিবিউটর অফিস থেকে আবেদন করে বিকাশ এজেন্ট হতে পারেন। চলুন জেনে নেয়া যাক কীভাবে বিকাশ এজেন্ট ব্যবসা করা যায় এবং এই ব্যবসার যাবতীয় খুঁটিনাটির বিস্তারিত-

স্থান নির্বাচন
বিকাশ ব্যবসা সঠিক উপায়ে করতে গেলে কিছু বিষয় মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। বিকাশ ব্যবসা করার জন্য সঠিক স্থান নির্ধারণ করা খুবই দরকারী। যেসব স্থানে লোক সমাগম বেশি সেসব জায়গাতেই বিকাশ ব্যবসা করা বুদ্ধিমানের কাজ। সেক্ষেত্রে হাট-বাজার, শপিংমল, বাসস্ট্যান্ড ইত্যাদি জায়গা বিকাশ ব্যবসার জন্য আর্দশ। এছাড়াও অনেকে ব্যস্ততম নানা সড়কের পাশে কিংবা নিজস্ব ব্যবসার পাশাপাশি বিকাশ ব্যবসা করে ভালো আয় করে লাভবান হচ্ছেন।

মূলধনের পরিমাণ
বিকাশ ব্যবসা করতে গেলে তেমন মুলধনেরও প্রয়োজন হয় না। ৫০ হাজার থেকে ১ লাখ টাকার মধ্যে এই ব্যবসা করা যায়। তবে দোকানের অবস্থান এবং সাজসজ্জায় ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে। আবার এলাকাভেদে দোকানের অবস্থান বা সাজসজ্জার হিসেবে এই খরচের তারতম্য হতে পারে।

বিকাশ ব্যবসা করতে প্রয়োজনীয় কাগজপত্র
যে কোন ব্যবসার শুরুতেই প্রয়োজন দেশের সরকার কর্তৃক প্রদানকৃত বৈধ কাগজপত্র। ঠিক তেমনি বিকাশ ব্যবসাতেও প্রয়োজন নির্দিষ্ট কিছু কাগজপত্র।

বিকাশ ব্যবসায় যেসকল কাগজপত্র প্রয়োজন :

১) আপনার প্রতিষ্ঠানের বৈধ ট্রেড লাইসেন্স।

২) যিনি বা যার নামে ট্রেড লাইসেন্স রয়েছে তার ৩ কপি ছবি।

৩) জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

৪) টিন সার্টিফিকেট এর ফটোকপি।

৫) বিকাশ একাউন্ট করার জন্য একটি সক্রিয় সিমকার্ড।

৬) এবং সর্বশেষ আপনার দোকানের সিল।

কেজিএফ চ্যাপ্টার থ্রি নিয়ে যা জানালেন পরিচালক

এই সব কাগজপত্র ঠিকভাবে জমা করার পর বিকাশ অথোরিটি যদি আপনাকে এজেন্ট হওয়ার উপযুক্ত মনে করে তারা আপনাকে ট্রেনিং-এ ডাকবেন। ট্রেনিং-এর তারিখ থেকে পরবর্তী পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে আপনার বিকাশ এজেন্ট সিমটি লেনদেনের জন্য চালু করে দেয়া হবে।

এক্ষেত্রে যদি আপনি বিকাশ ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্যাদি দেন, তবে বিকাশ আপনাকে রেজিস্ট্রেশন করে দেবে এবং প্রয়োজনীয় কাগজপত্র বিকাশ ডিস্ট্রিবিউটর অফিসে জমা দিলে তারা যাচাই-বাছাই করে আপনাকে এজেন্ট সিম দেয়ার উপযুক্ত মনে হলে তখন তারা এজেন্ট দিয়ে দেবে।

Related Posts
স্বপ্ন সুপার শপের ডাটা হ্যাক, কোটি গ্রাহকের তথ্য ঝুঁকিতে
Read More

স্বপ্ন সুপার শপের ডাটা হ্যাক, কোটি গ্রাহকের তথ্য ঝুঁকিতে

দেশের জনপ্রিয় সুপার শপ ‘স্বপ্ন’র প্রায় ৪০ লাখ গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনায় দেশের তথ্য-প্রযুক্তি নিরাপত্তা ও ব্যক্তিগত…
অপ্পো আনছে নতুন স্মার্টওয়াচ ‘ওয়াচ এক্স৩ মিনি’, ফাঁস হলো ডিজাইন
Read More

অপ্পো আনছে নতুন স্মার্টওয়াচ ‘ওয়াচ এক্স৩ মিনি’, ফাঁস হলো ডিজাইন

স্মার্টওয়াচ বাজারে নতুন চমক আনতে যাচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান অপ্পো। সম্প্রতি একটি ফাঁস হওয়া তথ্য থেকে জানা গেছে, কোম্পানি…
গুগলের নতুন ফিচার: কথা ও ছবি দিয়েই তথ্য খোঁজা এখন আরও সহজ
Read More

গুগলের নতুন ফিচার: কথা ও ছবি দিয়েই তথ্য খোঁজা এখন আরও সহজ

অনলাইনে তথ্য খোঁজার ক্ষেত্রে এতদিন ব্যবহারকারীদের প্রধান ভরসা ছিল টাইপ করে সার্চ করা। তবে এই অভ্যাসে বড় পরিবর্তন…