অ্যান্ড্রয়েডে বাগ খুঁজলেই কোটি টাকার পুরস্কার দিচ্ছে গুগল

অ্যান্ড্রয়েডে বাগ খুঁজলেই কোটি টাকার পুরস্কার দিচ্ছে গুগল
অ্যান্ড্রয়েডে বাগ খুঁজলেই কোটি টাকার পুরস্কার দিচ্ছে গুগল
অ্যান্ড্রয়েডে বাগ খুঁজলেই কোটি টাকার পুরস্কার দিচ্ছে গুগল
প্রযুক্তি জগতে নিরাপত্তা এখন বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বড় উদ্যোগ নিয়েছে গুগল। তাদের জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডে গুরুতর ত্রুটি খুঁজে বের করতে পারলেই মিলতে পারে বিপুল অঙ্কের পুরস্কার।

সম্প্রতি ‘ত্রুটি শনাক্তকরণ পুরস্কার কর্মসূচি’তে বড় ধরনের পরিবর্তন এনেছে গুগল। নতুন ঘোষণায় বলা হয়েছে, অ্যান্ড্রয়েডে থাকা ‘জিরো ডে’ ধরনের জটিল ও ঝুঁকিপূর্ণ নিরাপত্তা ত্রুটি শনাক্ত করতে পারলে সর্বোচ্চ ১৫ লাখ মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৮ কোটি ৪৫ লাখ টাকা।

শুধু অ্যান্ড্রয়েড নয়, গুগলের ওয়েব ব্রাউজার ক্রোমে থাকা নিরাপত্তা দুর্বলতা খুঁজে পেলেও অর্থ পুরস্কার দেওয়া হবে। তবে ত্রুটির গুরুত্ব অনুযায়ী পুরস্কারের পরিমাণ নির্ধারণ করা হবে—গুরুতর ত্রুটির জন্য বেশি এবং কম ঝুঁকির ক্ষেত্রে তুলনামূলক কম অর্থ দেওয়া হবে।

অন্যদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে শনাক্ত করা ত্রুটির ক্ষেত্রে পুরস্কারের পরিমাণ কিছুটা কম হতে পারে বলে জানিয়েছে গুগল। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এই কর্মসূচির আওতায় ৭৪৭ জন নিরাপত্তা গবেষককে মোট ১ কোটি ৭১ লাখ মার্কিন ডলার পুরস্কার দেওয়া হয়েছে, যা আগের বছরের তুলনায় ৪০ শতাংশেরও বেশি বেশি। ২০১০ সালে চালুর পর এটিই সর্বোচ্চ পুরস্কার বিতরণের রেকর্ড।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের উদ্যোগ প্রযুক্তি নিরাপত্তা আরও শক্তিশালী করার পাশাপাশি গবেষকদের নতুন উদ্ভাবনে উৎসাহ জোগাবে।

Related Posts
দেশজুড়ে ৭০০ প্লাজায় ঈদ অফার ঘোষণা ওয়ালটনের
Read More

দেশজুড়ে ৭০০ প্লাজায় ঈদ অফার ঘোষণা ওয়ালটনের

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গ্রাহকের চাহিদাকে প্রাধান্য দিয়ে দেশের সব আউটলেটে বৈচিত্র্যময় ইলেকট্রনিকস পণ্যের বিশাল সম্ভার নিয়ে…
কৃষকদের জন্য স্মার্ট সমাধান, বাকৃবির এআই ভিত্তিক কৃষি অ্যাপ উদ্ভাবন
Read More

কৃষকদের জন্য স্মার্ট সমাধান, বাকৃবির এআই ভিত্তিক কৃষি অ্যাপ উদ্ভাবন

বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। এ দেশের অধিকাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষিকাজের সঙ্গে যুক্ত, বিশেষ করে ধান চাষের…