রাজনৈতিক মামলায় নিরপরাধদের অব্যাহতি দেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনৈতিক মামলায় নিরপরাধদের অব্যাহতি দেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক মামলায় নিরপরাধদের অব্যাহতি দেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক মামলায় নিরপরাধদের অব্যাহতি দেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
২০২৪ সালের ৫ আগস্টের পর পরিকল্পিতভাবে কিছু মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এসব মামলায় যাদের অন্যায়ভাবে আসামি করা হয়েছে, তাদের নাম ধাপে ধাপে প্রত্যাহার করা হবে।

বুধবার (৬ মে) জেলা প্রশাসক সম্মেলনে ডিসিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জেলা পর্যায় থেকে এ ধরনের মামলার তালিকা চাওয়া হয়েছে এবং সরকারের লক্ষ্য হলো এক মাসের মধ্যে নিরপরাধ ব্যক্তিদের নাম মামলা থেকে বাদ দেওয়া।

তিনি আরও জানান, পূর্ববর্তী সরকারের সময় দায়ের করা রাজনৈতিক মামলাগুলোও পর্যালোচনা করে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের মাধ্যমে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে।

অস্ত্রের লাইসেন্স বিষয়ে তিনি বলেন, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত রাজনৈতিক ও দলীয় বিবেচনায় অনেক লাইসেন্স দেওয়া হয়েছে। এসব লাইসেন্স ফেরত না নিয়ে যাচাই-বাছাইয়ের জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লাইসেন্সধারীদের অস্ত্র জমা নেওয়া হলেও সেগুলোর অনেকই এখনো ফেরত দেওয়া হয়নি। দ্রুত তা ফেরত দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নির্বাচনের আগে নির্দেশনা থাকা সত্ত্বেও প্রায় ১০ হাজার লাইসেন্সকৃত অস্ত্র জমা পড়েনি। এসব অস্ত্র উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্ট লাইসেন্সধারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আসন্ন ঈদকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথাও জানান তিনি। ঈদের সাত দিন আগে পুলিশ সদর দপ্তরে একটি মনিটরিং সেল চালু করা হবে, যাতে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করা যায়। যেসব জেলায় ফেরিঘাট রয়েছে, সেখানে যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে তল্লাশির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হবে।

কোরবানির চামড়া সংরক্ষণ বিষয়ে তিনি বলেন, গ্রামীণ এলাকায় সাত দিন পর্যন্ত চামড়া সংরক্ষণের জন্য বিনামূল্যে লবণ সরবরাহ করা হবে।

এছাড়া পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের ‘পুশব্যাক’ পরিস্থিতি এড়াতে সীমান্ত এলাকায় সতর্কতা বাড়াতে বিজিবিকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Related Posts
বিতর্কের মুখে ৪ হাজার ভিজিএফ কার্ড ফেরত দিলেন বিএনপির নেতারা
Read More

বিতর্কের মুখে ৪ হাজার ভিজিএফ কার্ড ফেরত দিলেন বিএনপির নেতারা

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে বরাদ্দকৃত সরকারি ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি…
প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
Read More

প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যেও অসংখ্য প্রতিভা ও সম্ভাবনা রয়েছে।…
কান ধরে ওঠবস করিয়ে ৬ পুলিশ সদস্যকে মুক্তি
Read More

কান ধরে ওঠবস করিয়ে ৬ পুলিশ সদস্যকে মুক্তি

নরসিংদীর চরাঞ্চলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে বর্বর নির্যাতনের শিকার হয়েছেন ৬ পুলিশ সদস্য। তাদের এলোপাতাড়ি পেটানো…