ইরানের জয়ের কোনো সুযোগ নেই: ট্রাম্প

ইরানের জয়ের কোনো সুযোগ নেই: ট্রাম্প
ইরানের জয়ের কোনো সুযোগ নেই: ট্রাম্প
ইরানের জয়ের কোনো সুযোগ নেই: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতে দেশটির জয়ের কোনো সুযোগ নেই। তিনি দাবি করেন, ইরানের কখনোই জয়ের সম্ভাবনা ছিল না, এখনও নেই।

বুধবার (৬ মে) হোয়াইট হাউসের ওভাল অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, তারা এটা জানে। যখন আমি তাদের সঙ্গে কথা বলি, তারা আমার কাছে স্বীকার করে। কিন্তু এরপর তারা টেলিভিশনে গিয়ে বলে তারা নাকি খুব ভালো করছে।

তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের সামরিক সক্ষমতার বড় অংশ ধ্বংস করে দিয়েছে। আমরা তাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং তাদের নেতাদের নিশ্চিহ্ন করে দিয়েছি, বলেন তিনি।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র কোনো অবস্থাতেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না।

এর আগে হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ পরিচালনাকারী মার্কিন জাহাজে হামলার জবাবে ইরানকে কঠোর হুঁশিয়ারি দেন ট্রাম্প। তিনি বলেন, এমন কোনো হামলা হলে “ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে।

আরও পড়ুনঃ
https://inews.zoombangla.com/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%97%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0/

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে, বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি ও মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে। সাম্প্রতিক সময়ে উভয় পক্ষের বক্তব্যে সেই উত্তেজনা আরও বেড়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

সূত্র : বিবিসি

Related Posts
রেড হোপ ফাউন্ডেশনের আলোচনা সভা ও ‘লাল নদী’ অ্যাপের শুভ উদ্বোধন
Read More

রেড হোপ ফাউন্ডেশনের আলোচনা সভা ও ‘লাল নদী’ অ্যাপের শুভ উদ্বোধন

বিশেষ অতিথি: ​তরুণদের মানবিক ও সামাজিক কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত করার দৃঢ় প্রত্যয় নিয়ে অনুষ্ঠিত হলো সামাজিক সংগঠন…
৬০ দিনের যুদ্ধবিরতি ও হরমুজ খুলে দেয়ার খসড়া প্রস্তুত
Read More

৬০ দিনের যুদ্ধবিরতি ও হরমুজ খুলে দেয়ার খসড়া প্রস্তুত

দীর্ঘদিনের বৈরিতা ও সাম্প্রতিক সামরিক উত্তেজনা কাটিয়ে একটি ঐতিহাসিক চুক্তির একেবারে দ্বারপ্রান্তে পৌঁছেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান। মার্কিন…
উচ্চমাত্রার ইউরেনিয়াম হস্তান্তরে রাজি নয় ইরান
Read More

উচ্চমাত্রার ইউরেনিয়াম হস্তান্তরে রাজি নয় ইরান

উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অন্য কোনো দেশের কাছে হস্তান্তর করতে ইরান রাজি নয় বলে জানিয়েছেন দেশটির এক ঊর্ধ্বতন…
ঈদের দিনে আবাসিক শিক্ষার্থীদের বিশেষ খাবার দিচ্ছে বেরোবি
Read More

ঈদের দিনে আবাসিক শিক্ষার্থীদের বিশেষ খাবার দিচ্ছে বেরোবি

বেরোবি প্রতিনিধি : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী-পুলিশ-আনসার ও নিরাপত্তার কাজে নিয়োজিত সদস্যদের জন্য বিশেষ খাবারের…