যুদ্ধ খুব দ্রুত শেষ হবে: ট্রাম্প

যুদ্ধ খুব দ্রুত শেষ হবে: ট্রাম্প
যুদ্ধ খুব দ্রুত শেষ হবে: ট্রাম্প
যুদ্ধ খুব দ্রুত শেষ হবে: ট্রাম্প
ইরানের সঙ্গে চলমান আলোচনা খুব ভালো হয়েছে এবং যুদ্ধ খুব দ্রুত শেষ হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল-জাজিরার।

বুধবার (৬ মে) হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরান খুবই আগ্রহের সঙ্গে একটি চুক্তি করতে চায় এবং সমঝোতা হলে তারা পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। এছাড়া গত ২৪ ঘণ্টায় আমাদের খুব ভালো আলোচনা হয়েছে এবং খুব সম্ভবত আমরা একটি চুক্তিতে পৌঁছাব।

মার্কিন সংবাদমাধ্যম পিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, আগামী সপ্তাহে তার নির্ধারিত চীন সফরের আগেই সমঝোতা হওয়ার বিষয়ে তিনি আশাবাদী। তবে আলোচনা ভেঙে গেলে তিনি আবারও বোমা হামলা শুরুর হুমকিও দেন।

অপরদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, তেহরান এখনও মার্কিন প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দেয়নি তবে আদান-প্রদান হওয়া নথিগুলোর পর্যালোচনা চলছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের যুদ্ধ বন্ধে ট্রাম্প একাধিকবার আশাবাদ ব্যক্ত করলেও এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি। দুই পক্ষের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণসহ নানা বিষয়ে মতবিরোধ রয়ে গেছে। যুদ্ধ শুরুর আগে এই প্রণালি দিয়ে বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হতো।

Related Posts
অবশেষে মার্কিন প্রস্তাবের জবাব পাঠালো ইরান
Read More

অবশেষে মার্কিন প্রস্তাবের জবাব পাঠালো ইরান

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে যুদ্ধের অবসান এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে মার্কিন প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। রোববার, তেহরান…
পুলিশের কাজ দুষ্টের দমন আর শিষ্টের লালন : প্রধানমন্ত্রী
Read More

পুলিশের কাজ দুষ্টের দমন আর শিষ্টের লালন : প্রধানমন্ত্রী

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের জানমালের নিরাপত্তা বজায় রাখা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক…
পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী
Read More

পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ, স্বৈরাচার যেন পুলিশ সদস্যদের দেশ ও…