মিরপুরে দিনব্যাপী অভিযানে ১৫৩ জনকে গ্রেফতার

মিরপুরে দিনব্যাপী অভিযানে ১৫৩ জনকে গ্রেফতার
মিরপুরে দিনব্যাপী অভিযানে ১৫৩ জনকে গ্রেফতার
মিরপুরে দিনব্যাপী অভিযানে ১৫৩ জনকে গ্রেফতার
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোট ১৫৩ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন বৃহস্পতিবার (৭ মে) এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মিরপুর বিভাগের অধীন বিভিন্ন থানা এলাকায় বুধবার (৬ মে) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারদের মধ্যে মিরপুর মডেল থানায় ৫৬ জন, পল্লবী থানায় ৩৩ জন, কাফরুল থানায় ১৫ জন, শাহআলী থানায় ১৭ জন, দারুসসালাম থানায় ১৪ জন, ভাষানটেক থানায় ৫ জন এবং রূপনগর থানায় ১৩ জন রয়েছেন।

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Related Posts
রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাইলেন জামায়াত আমির
Read More

রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাইলেন জামায়াত আমির

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তার হত্যা মামলার দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বিরোধী…
দুই স্কুলের ১৪১ শিক্ষকই ‘ভুয়া’, ডিআইএর প্রতিবেদন
Read More

দুই স্কুলের ১৪১ শিক্ষকই ‘ভুয়া’, ডিআইএর প্রতিবেদন

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জালিয়াতি ও অনিয়মের মাধ্যমে শিক্ষক নিয়োগের খবর উদ্বেগজনকভাবে বাড়ছে। শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের…
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
Read More

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল ভবনের চতুর্থ তলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার (২০ মে) ভোরের…
বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হলেন বিএনপি নেতা স্বাধীন
Read More

বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হলেন বিএনপি নেতা স্বাধীন

বগুড়া সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন এম. আর. ইসলাম স্বাধীন। তিনি বগুড়া জেলা বিএনপির সহসভাপতি। নতুন…