মমতাকে অব্যাহতি, ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

মমতাকে অব্যাহতি, ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা
মমতাকে অব্যাহতি, ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা
মমতাকে অব্যাহতি, ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পরও ইস্তফা দিতে চাননি মমতা ব্যানার্জি। তার এমন সিদ্ধান্তে নানা জল্পনা কল্পনা চলছিল। এবার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন সরকার ভেঙে দিলেন গভর্নর আরএন রবি।

বৃহস্পতিবার (০৭ মে) ঠিক মধ্যরাতে (রাত ১২টা) পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পদত্যাগ করতে রাজি হননি। এদিকে, নতুন মুখ্যমন্ত্রী ৯ মে শপথ নেবেন বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব। ফলে প্রশ্ন ওঠে, ৮ মে মধ্যরাত থেকে নতুন সরকারের শপথ গ্রহণ পর্যন্ত বাংলা চালাবেন কে? এক অভূতপূর্ব সাংবিধানিক পরিস্থিতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা জোড়াল হচ্ছিল।

এই অবস্থায় সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন সরকার ভেঙে দেওয়ার কথা জানিয়েছেন গভর্নর আরএন রবি। বিবৃতি জারি করে এই পদক্ষেপের কথা জানিয়েছেন মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা।

উল্লেখ্য, সংবিধানে ১৭২ ধারা অনুযায়ী, রাজ্য বিধানসভার মেয়াদ তার প্রথম অধিবেশনের তারিখ থেকে পাঁচ বছর পর্যন্ত থাকে। পাঁচ বছর শেষে বিধানসভাটি স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যায়। এর জন্য গভর্নরের কোনো পৃথক আদেশের প্রয়োজন হয় না।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

ভারতীয় সংবিধানের ১৭৪ নম্বর অনুচ্ছেদের (২) নম্বর দফার (খ) উপ-দফা অনুযায়ী প্রাপ্ত ক্ষমতা প্রয়োগ করে গভর্নর পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এর ফলে আগামী দুদিন রাজ্যের দায়িত্বভার সামলাবেন গভর্নর নিজেই। গভর্নরের এ পদক্ষেপের ফলে ১৮তম বিধানসভা গঠন ও বিজেপির নতুন মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার পথ মসৃণ হলো।

সূত্র : এনডিটিভি

Related Posts
অবশেষে মার্কিন প্রস্তাবের জবাব পাঠালো ইরান
Read More

অবশেষে মার্কিন প্রস্তাবের জবাব পাঠালো ইরান

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে যুদ্ধের অবসান এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে মার্কিন প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। রোববার, তেহরান…
৬ গাড়ি আর শতকোটি টাকা ফিক্সড ডিপোজিট ছাড়াও বিজয়ের যত সম্পত্তি
Read More

৬ গাড়ি আর শতকোটি টাকা ফিক্সড ডিপোজিট ছাড়াও বিজয়ের যত সম্পত্তি

ইতিহাস গড়ে ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছেন অভিনেতা-রাজনীতিক জোসেফ বিজয়। প্রায় সাত দশক পর প্রথমবার রাজ্যটিতে ডিএমকে বা এআইএডিএমকের…
বিজয়ের শপথ অনুষ্ঠানে নজর কাড়লেন প্রেমিকা তৃষা
Read More

বিজয়ের শপথ অনুষ্ঠানে নজর কাড়লেন প্রেমিকা তৃষা

নানা নাটকীয়তার পর অবশেষে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন দক্ষিণী অভিনেতা থালাপতি বিজয়। এদিকে এই শপথ…