জল্পনার অবসান ঘটিয়ে খুলে দেওয়া হলো হরমুজ

জল্পনার অবসান ঘটিয়ে খুলে দেওয়া হলো হরমুজ
জল্পনার অবসান ঘটিয়ে খুলে দেওয়া হলো হরমুজ
জল্পনার অবসান ঘটিয়ে খুলে দেওয়া হলো হরমুজ
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে যুদ্ধবিরতির পর খুলে দেওয়া হয়েছে হরমুজ প্রণালি। বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, বুধবার (৮ এপ্রিল) দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরই দুটি জাহাজ হরমুজ দিয়ে পার হয়। এরপর ধাপে ধাপে অন্যান্য দেশের জাহাজ পাড়ি দিচ্ছে।

মেরিন ট্রাফিক মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছে, হরমুজ দিয়ে যাওয়া প্রথম দুটি জাহাজের একটি গ্রিসের পতাকাবাহী, অপরটি লাইবেরিয়ার পতাকাবাহী। গ্রিসের মালিকানাধীন পণ্যবাহী জাহাজ ‘এনজে আর্থ’ আন্তর্জাতিক মান সময় ৮টা ৪৪ মিনিটে প্রণালিটি অতিক্রম করেছে।

সাইটটিতে আরও বলা হয়েছে, লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘ডেটোনা বিচ’ ভোর ৫টা ২৮ মিনিটে বন্দর আব্বাস থেকে রওনা হওয়ার পর আন্তর্জাতিক মান সময় অনুযায়ী সকাল ৬টা ৫৯ মিনিটে হরমুজ পার হয়।

এ ছাড়া মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালির ভেতরে আটকেপড়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রা অবশেষে গন্তব্যের পথে যাত্রা শুরু করেছে।

বুধবার (৮ এপ্রিল) ভোরে যুদ্ধবিরতির পর জাহাজটি নোঙর তুলে হরমুজ প্রণালি অতিক্রমের উদ্দেশ্যে রওনা হয়।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) মালিকানাধীন জাহাজটির সর্বশেষ অবস্থানের তথ্য অনুযায়ী দুপুর ১২টার দিকে এটি সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে যাত্রা করে দাম্মাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছিল। বর্তমানে জাহাজটিতে ৩৭ হাজার টন ফসফেট আছে বলে জানা গেছে।

Related Posts
পাকিস্তান সফরের ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের
Read More

পাকিস্তান সফরের ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি বাস্তবায়িত হলে সেটি স্বাক্ষরের জন্য তিনি পাকিস্তান সফরে যেতে…
সিরিয়ায় ১০ বছরের মার্কিন সামরিক উপস্থিতির অবসান, শেষ ঘাঁটিও ছাড়ল যুক্তরাষ্ট্র
Read More

সিরিয়ায় ১০ বছরের মার্কিন সামরিক উপস্থিতির অবসান, শেষ ঘাঁটিও ছাড়ল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে সিরিয়া থেকে নিজেদের সর্বশেষ সেনাসদস্যদের প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৬…
লেবাননে সেনা রেখেই যুদ্ধবিরতি চান নেতানিয়াহু
Read More

লেবাননে সেনা রেখেই যুদ্ধবিরতি চান নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, লেবাননে যুদ্ধবিরতির ঘোষণার পর এখন তার দেশের সামনে বৈরুতের সঙ্গে একটি ‘ঐতিহাসিক চুক্তি’…
যুদ্ধের পর বিধ্বংসী ড্রোন উৎপাদন ১০ গুণ বাড়িয়েছে ইরান
Read More

যুদ্ধের পর বিধ্বংসী ড্রোন উৎপাদন ১০ গুণ বাড়িয়েছে ইরান

ইরানের সশস্ত্র বাহিনীর উপ-চিফ অব স্টাফ জানিয়েছেন, গত বছরের জুনে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের পর সাত মাসে ইরান তাদের আক্রমণাত্মক…