চুরির অভিযোগে গণপিটুনির পর যুবকের আত্মহত্যা

চুরির অভিযোগে গণপিটুনির পর যুবকের আত্মহত্যা
চুরির অভিযোগে গণপিটুনির পর যুবকের আত্মহত্যা
চুরির অভিযোগে গণপিটুনির পর যুবকের আত্মহত্যা
সাইফুল ইসলাম : মানিকগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনির শিকার এক যুবক পরবর্তীতে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার সকাল থেকে দুপুরের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলার তরা বাজার ব্যবস্থাপনা কমিটির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম কৃষ্ণ রাজবংশী। তিনি মানিকগঞ্জ পৌরসভার বান্দুটিয়া মাঝিপাড়া এলাকার খুদিরাম রাজবংশীর পালক ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তরা মাছের আড়ত থেকে মাছ চুরির অভিযোগে কৃষ্ণ রাজবংশীসহ দুজনকে আটক করে বাজার ব্যবস্থাপনা কমিটির লোকজন। পরে তাদের মধ্যে একজনকে জিম্মায় ছেড়ে দেওয়া হলেও কৃষ্ণ রাজবংশীকে মারধর করে কমিটির কার্যালয়ে আটকে রাখা হয়।

অভিযোগ রয়েছে, সকাল থেকে দুপুরের মধ্যে কোনো একসময় তিনি কার্যালয়ের ভেতরে ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। ঘটনাটি জানাজানি হলে বাজার কমিটির কয়েকজন সদস্য মরদেহটি দ্রুত সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে স্থানীয়দের বাধার মুখে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।

স্থানীয় যুবক রেদওয়ান মামুন বলেন, “দুজনকে আটক করা হয়েছিল। একজনকে ছেড়ে দেওয়া হলেও অপরজনকে মারধর করে অফিসে আটকে রাখা হয়। পরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখা গেলে মরদেহ হাসপাতালে নেওয়ার কথা বলে সরিয়ে ফেলার চেষ্টা করা হয়। আমরা বাধা দিলে তারা চলে যায়।”

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Posts
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
Read More

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল ভবনের চতুর্থ তলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার (২০ মে) ভোরের…
প্রথম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ২ শিশুর!
Read More

প্রথম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ২ শিশুর!

সাইফুল ইসলাম : ​ মানিকগঞ্জের দৌলতপুরে ছয় বছর বয়সী প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ১১ ও ১২…
‘গরু নয় যেন জলহস্তি’— ৩৬ মণের ‘বস’কে দেখতে রাজবাড়ীতে ভিড়
Read More

‘গরু নয় যেন জলহস্তি’— ৩৬ মণের ‘বস’কে দেখতে রাজবাড়ীতে ভিড়

রাজবাড়ীর পাংশা উপজেলার হোসেনডাঙ্গা গ্রামে দেখা মিলেছে বিশাল আকৃতির এক গরুর। ‘রাজবাড়ীর বস’ নামের এই গরুটি এরই মধ্যে…