ইরফান খানের স্মৃতিতে বিশেষ উপহার—মুক্তি পেল অপ্রকাশিত চলচ্চিত্র

ইরফান খানের স্মৃতিতে বিশেষ উপহার—মুক্তি পেল অপ্রকাশিত চলচ্চিত্র
ইরফান খানের স্মৃতিতে বিশেষ উপহার—মুক্তি পেল অপ্রকাশিত চলচ্চিত্র
ইরফান খানের স্মৃতিতে বিশেষ উপহার—মুক্তি পেল অপ্রকাশিত চলচ্চিত্র
প্রয়াত কিংবদন্তি অভিনেতা ইরফান খান-এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দর্শকদের জন্য এসেছে বিশেষ এক চমক। দীর্ঘ ২৫ বছর ধরে অপ্রকাশিত অবস্থায় থাকার পর অবশেষে মুক্তি পেয়েছে ইরফান খান ও বিদ্যা বালন অভিনীত সিনেমা ‘দ্য লাস্ট টেন্যান্ট’। ইরফানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্প্রতি চলচ্চিত্রটি প্রকাশ করা হয়েছে ইউটিউবে।

এই সিনেমাটির বিশেষত্ব হলো, এটি ইরফান খান ও বিদ্যা বালনের ক্যারিয়ারের একেবারে শুরুর দিকের কাজ। ছোট পর্দা পেরিয়ে রূপালি পর্দায় সম্ভবত এটিই ছিল বিদ্যা বালনের প্রথম দিকের চলচ্চিত্র। একই সঙ্গে এটি তাদের দুজনের একমাত্র যৌথ কাজ হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রায় ২৫ বছর আগে চিত্রনাট্যকার সার্থক দাশগুপ্ত এটি নির্মাণ করেন। তবে নানা প্রতিকূলতার কারণে ছবিটির মূল দৃশ্যধারণের অংশ হারিয়ে যায়, ফলে দীর্ঘদিন এর মুক্তি অনিশ্চিত ছিল। পরবর্তীতে একটি ভিএইচএস কপি উদ্ধার হওয়ার পর আধুনিক প্রযুক্তির সহায়তায় তা পুনরুদ্ধার করে দর্শকদের সামনে আনা সম্ভব হয়।

পরিচালক সার্থক দাশগুপ্ত জানান, তখন তিনি ছিলেন একেবারে নতুন নির্মাতা। কোনো প্রাতিষ্ঠানিক চলচ্চিত্র শিক্ষা ছাড়াই কেবল নিজের অনুভূতির ওপর ভর করে তিনি ছবিটি নির্মাণ করেন। ইঞ্জিনিয়ারিং ও এমবিএ শেষ করে কর্পোরেট জীবন ছেড়ে আসা তাঁর জন্য এটি ছিল একটি বড় পরীক্ষা। তিনি বলেন, প্রয়াত ইরফানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সিনেমাটি মুক্তি দিতে পেরে তিনি গভীর তৃপ্তি অনুভব করছেন।

সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে এক সঙ্গীতশিল্পীকে ঘিরে, যিনি দেশ ছাড়ার আগে একটি পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নেন। সেখানে নীরবতা ও রহস্যের মাঝে তার স্মৃতি ও আকাঙ্ক্ষার সংঘাত ফুটে ওঠে। তবে তার যাত্রা প্রত্যাশামতো এগোয় না।

নিজের প্রথম দিকের কাজ প্রকাশ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিদ্যা বালন। তিনি বলেন, ‘দ্য লাস্ট টেন্যান্ট’ অবশেষে দর্শকের কাছে পৌঁছাতে দেখে তিনি আবেগাপ্লুত। সেই সময় তিনি নিজের অবস্থান খুঁজছিলেন, আর ইরফান ছিলেন অসাধারণ একজন সহশিল্পী। তাদের একমাত্র এই কাজটি আবার ফিরে পাওয়া তাঁর জন্য বিশেষ এক প্রাপ্তি।

গত ২৯ এপ্রিল ইউটিউবে মুক্তির পর মাত্র তিন দিনের মধ্যে চলচ্চিত্রটি প্রায় দুই লাখের কাছাকাছি দর্শকপ্রিয়তা অর্জন করেছে। ইরফান ভক্তদের কাছে এটি যেন এক হারানো অমূল্য সম্পদ হিসেবে ফিরে এসেছে।

Related Posts
কারিনাকে বাঁচাতে সরকার ও সবার সহযোগিতা চাইলেন কায়সার হামিদ
Read More

কারিনাকে বাঁচাতে সরকার ও সবার সহযোগিতা চাইলেন কায়সার হামিদ

হাসিখুশি, প্রাণবন্ত এক তরুণী। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সামাজিক মাধ্যমে পরিচিত মুখ কারিনা কায়সার। অভিনয় আর গল্প বলার জগতে…
‘মা রক্তাক্ত অবস্থায় হাসপাতালে না গিয়ে, স্কুলে আসে আমাকে নিতে’
Read More

‘মা রক্তাক্ত অবস্থায় হাসপাতালে না গিয়ে, স্কুলে আসে আমাকে নিতে’

১৯৯৮-৯৯ সালের এক শীতের সন্ধ্যা। আমি তখন অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস ফাইভে পড়ি। আমার স্কুল ছুটি হতো সন্ধ্যা…
বাবার সঙ্গে যুদ্ধ করে মা আমাকে নাচের স্কুলে ভর্তি করেছিলেন : ফারিণ
Read More

বাবার সঙ্গে যুদ্ধ করে মা আমাকে নাচের স্কুলে ভর্তি করেছিলেন : ফারিণ

সময়ের আলোচিত অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তবে আজকে তার যে সফলতা, এর পেছনে রয়েছে মায়ের নিরন্তর সংগ্রাম, ত্যাগ আর…