অ্যান্ড্রয়েডে বাগ খুঁজলেই কোটি টাকার পুরস্কার দিচ্ছে গুগল

অ্যান্ড্রয়েডে বাগ খুঁজলেই কোটি টাকার পুরস্কার দিচ্ছে গুগল
অ্যান্ড্রয়েডে বাগ খুঁজলেই কোটি টাকার পুরস্কার দিচ্ছে গুগল
অ্যান্ড্রয়েডে বাগ খুঁজলেই কোটি টাকার পুরস্কার দিচ্ছে গুগল
প্রযুক্তি জগতে নিরাপত্তা এখন বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বড় উদ্যোগ নিয়েছে গুগল। তাদের জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডে গুরুতর ত্রুটি খুঁজে বের করতে পারলেই মিলতে পারে বিপুল অঙ্কের পুরস্কার।

সম্প্রতি ‘ত্রুটি শনাক্তকরণ পুরস্কার কর্মসূচি’তে বড় ধরনের পরিবর্তন এনেছে গুগল। নতুন ঘোষণায় বলা হয়েছে, অ্যান্ড্রয়েডে থাকা ‘জিরো ডে’ ধরনের জটিল ও ঝুঁকিপূর্ণ নিরাপত্তা ত্রুটি শনাক্ত করতে পারলে সর্বোচ্চ ১৫ লাখ মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৮ কোটি ৪৫ লাখ টাকা।

শুধু অ্যান্ড্রয়েড নয়, গুগলের ওয়েব ব্রাউজার ক্রোমে থাকা নিরাপত্তা দুর্বলতা খুঁজে পেলেও অর্থ পুরস্কার দেওয়া হবে। তবে ত্রুটির গুরুত্ব অনুযায়ী পুরস্কারের পরিমাণ নির্ধারণ করা হবে—গুরুতর ত্রুটির জন্য বেশি এবং কম ঝুঁকির ক্ষেত্রে তুলনামূলক কম অর্থ দেওয়া হবে।

অন্যদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে শনাক্ত করা ত্রুটির ক্ষেত্রে পুরস্কারের পরিমাণ কিছুটা কম হতে পারে বলে জানিয়েছে গুগল। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এই কর্মসূচির আওতায় ৭৪৭ জন নিরাপত্তা গবেষককে মোট ১ কোটি ৭১ লাখ মার্কিন ডলার পুরস্কার দেওয়া হয়েছে, যা আগের বছরের তুলনায় ৪০ শতাংশেরও বেশি বেশি। ২০১০ সালে চালুর পর এটিই সর্বোচ্চ পুরস্কার বিতরণের রেকর্ড।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের উদ্যোগ প্রযুক্তি নিরাপত্তা আরও শক্তিশালী করার পাশাপাশি গবেষকদের নতুন উদ্ভাবনে উৎসাহ জোগাবে।

Related Posts
পৃথিবীর উৎপত্তি নিয়ে নতুন চমকপ্রদ তথ্য দিলেন বিজ্ঞানীরা
Read More

পৃথিবীর উৎপত্তি নিয়ে নতুন চমকপ্রদ তথ্য দিলেন বিজ্ঞানীরা

পৃথিবীর উৎপত্তি নিয়ে দীর্ঘদিন ধরে প্রচলিত ধারণাকে নতুনভাবে প্রশ্নবিদ্ধ করেছে সাম্প্রতিক এক বৈজ্ঞানিক গবেষণা। গবেষকদের মতে, পৃথিবী সম্ভবত…
প্রযুক্তির অপব্যবহারে বাড়ছে সাইবার বুলিং ও অনলাইন প্রতারণা
Read More

প্রযুক্তির অপব্যবহারে বাড়ছে সাইবার বুলিং ও অনলাইন প্রতারণা

রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ে পড়েন সোমা আক্তার (ছদ্মনাম)। হঠাৎই তিনি দেখতে পান, তার নাম ও ছবি ব্যবহার করে একটি…
কেন হঠাৎ কমে যাচ্ছে সেলিব্রিটিদের ইনস্টাগ্রাম ফলোয়ার
Read More

কেন হঠাৎ কমে যাচ্ছে সেলিব্রিটিদের ইনস্টাগ্রাম ফলোয়ার

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ভুয়া ও নিষ্ক্রিয় অ্যাকাউন্টের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করেছে। ২০২৬ সালে চালু হওয়া এই…
আসছে গুগল পিক্সেল ১১ সিরিজ: কী থাকছে নতুন ফোনে
Read More

আসছে গুগল পিক্সেল ১১ সিরিজ: কী থাকছে নতুন ফোনে

গুগলের পিক্সেল সিরিজ বর্তমানে স্মার্টফোন বাজারে অন্যতম আলোচিত ও শক্তিশালী একটি নাম। অ্যাপলের মতোই এই সিরিজ ঘিরে গ্রাহকদের…